আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে একের পর এক শিল্পী সরে দাঁড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব শিল্পীকে “তৃতীয় সারির” বলে আখ্যা দিয়েছেন এবং প্রয়োজনে নিজেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বড় ধরনের ভাষণ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

‘ফ্রিডম ২৫০’ নামের একটি সংগঠন আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে ১৬ দিনের “গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার” আয়োজনের পরিকল্পনা করেছে। সংগঠনটি গত বছর ট্রাম্প প্রশাসনের উদ্যোগে গঠিত হলেও তারা দাবি করছে, অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়।

তবে ঘোষিত শিল্পীদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, অনুষ্ঠানটির রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে তাদের আগে জানানো হয়নি। এ কারণে তারা অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছেন।

জনপ্রিয় র‍্যাপশিল্পী ইয়াং এমসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শিল্পীদের কাছে অনুষ্ঠানটিকে রাজনৈতিক নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু পরে বিষয়টি ভিন্ন বলে মনে হওয়ায় তিনি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গায়ক মরিস ডেও সামাজিক মাধ্যমে একটি পোস্টে স্পষ্ট করে জানান, তিনি এবং তাঁর ব্যান্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন না। পোস্টে তিনি লিখেছেন, “আমার পক্ষ থেকে উত্তর হলো—না।”

এরপর ব্যান্ড দ্য কমোডোরসও ঘোষণা দেয় যে তারা অনুষ্ঠানে অংশ নেবে না। এক বিবৃতিতে ব্যান্ডটি জানায়, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চায় না এবং সব আমেরিকানের কল্যাণে বিশ্বাস করে।

কান্ট্রি সংগীতশিল্পী মার্টিনা ম্যাকব্রাইডও বলেন, তাঁকে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু পরে সেটি বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে রকশিল্পী ব্রেট মাইকেলস বলেন, শুরুতে এটি দেশপ্রেম উদযাপনের অনুষ্ঠান হিসেবে উপস্থাপন করা হলেও পরে এটি বিভাজনমূলক রূপ নিয়েছে। নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শিল্পীদের সরে দাঁড়ানোর ঘটনায় ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি বিষয়টি জানেন এবং একই সময় ও স্থানে “আমেরিকা ইজ ব্যাক” শীর্ষক একটি সমাবেশ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখতে তাঁর প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

তিনি লেখেন, “শুধু মহান দেশপ্রেমিকদের আমন্ত্রণ জানানো হবে।” একই সঙ্গে নিজেকে “পৃথিবীর যেকোনো স্থানের এক নম্বর আকর্ষণ” বলেও দাবি করেন ট্রাম্প।

তবে সব শিল্পী অনুষ্ঠান ছাড়েননি। র‍্যাপশিল্পী ফ্লো রাইডা এবং ভ্যানিলা আইস এখনও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

ভ্যানিলা আইস সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় বলেন, “এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এটি আমেরিকার জন্মদিন উদযাপনের অনুষ্ঠান।”

এ ছাড়া মিলি ভ্যানিলি ব্যান্ডের সাবেক সদস্য ফ্যাব মোরভানও নির্ধারিত সূচি অনুযায়ী অংশ নেবেন বলে জানিয়েছেন। সি+সি মিউজিক ফ্যাক্টরির সদস্য ফ্রিডম উইলিয়ামসও অনুষ্ঠানে গান গাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন, যদিও তিনি জানিয়েছেন যে ট্রাম্পকে সমর্থন করেন না।

এদিকে ফ্রিডম ২৫০ এখনো শিল্পীদের তালিকায় কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি। সংগঠনটির মুখপাত্র র‍্যাচেল রেইসনার বলেন, “এই মহান জাতির ২৫০তম বার্ষিকী উদযাপনের মতো অনেক কিছু রয়েছে। বিভাজন বা বিতর্ককে আমরা এই আয়োজনের মূল লক্ষ্য থেকে দৃষ্টি সরাতে দিতে চাই না।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউস একাধিক আয়োজনের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে হোয়াইট হাউসের সাউথ লনে একটি ইউএফসি লড়াই, গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার, ওয়াশিংটন ডিসিতে একটি গ্র্যান্ড প্রিক্স মোটর রেস এবং ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত সীমিত সংস্করণের স্মারক পাসপোর্ট প্রকাশ।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত