আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্রিডম ২৫০’ সংগীত উৎসব থেকে একের পর এক শিল্পী সরে দাঁড়ানোর পর অনুষ্ঠানটি বাতিল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “এটি বাতিল করে দাও।” তিনি অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকৃতি জানানো শিল্পীদের “অতিরিক্ত পারিশ্রমিক নেওয়া” এবং “বিরক্তিকর” বলে মন্তব্য করেন।

বুধবার ঘোষিত নয়জন শিল্পীর মধ্যে রবিবার পর্যন্ত মাত্র কয়েকজন পারফর্ম করার সিদ্ধান্তে অটল ছিলেন। ইতোমধ্যে গায়ক-গায়িকা মার্টিনা ম্যাকব্রাইড, দ্য কমোডোরস, ইয়াং এমসি এবং ব্রেট মাইকেলস অনুষ্ঠান থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন।

তবে ভ্যানিলা আইস, মিলি ভ্যানিলি এবং ফ্লো রাইডা এখনো নির্ধারিত সূচি অনুযায়ী পারফর্ম করার কথা রয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, তিনি উৎসবের পরিবর্তে একই সময় ও স্থানে একটি “মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন” (মাগা) সমাবেশ আয়োজনের সম্ভাবনা বিবেচনা করছেন। পরে আরেক পোস্টে তিনি বলেন, “অতিরিক্ত পারিশ্রমিক নেওয়া ও সবসময় অভিযোগ করা গায়কদের বদলে আমাদের একটি বিশাল মাগা সমাবেশ করা উচিত।”

‘ফ্রিডম ২৫০’ গত বছর ট্রাম্প প্রশাসনের উদ্যোগে গঠিত হয়। যদিও আয়োজকরা এটিকে অরাজনৈতিক বা নির্দলীয় উদ্যোগ বলে দাবি করেছে। হোয়াইট হাউসের সহযোগিতায় এই আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের পরিকল্পনা করা হয়েছে।

সংগঠনটি শনিবার ঘোষণা দেয় যে, ট্রাম্প নিজেই ২৪ জুন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদযাপনের সূচনা করবেন।

এদিকে, ১৯৮৯ সালের জনপ্রিয় গান বাস্ট আ মুভ-এর শিল্পী ইয়াং এমসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অনুষ্ঠানের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি শিল্পীদের আগে জানানো হয়নি। তিনি ভবিষ্যতে এমন কোনো অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী, যা রাজনৈতিক বিতর্কমুক্ত হবে।

একইভাবে মার্টিনা ম্যাকব্রাইডও বলেন, তাকে প্রথমে এটি একটি নির্দলীয় অনুষ্ঠান হিসেবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু পরে সেই ধারণা সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে, ভ্যানিলা আইস অনুষ্ঠানে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়ে বলেন, “এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বরং আমেরিকার জন্মদিন উদযাপনের আয়োজন।”

স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউসের সমর্থনে আরও বেশ কয়েকটি কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে হোয়াইট হাউসের সাউথ লনে একটি ইউএফসি লড়াই, ওয়াশিংটনে ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ এবং আগস্টে রাজধানীতে একটি গ্রাঁ প্রি মোটর রেস। এছাড়া সীমিত সংখ্যক স্মারক পাসপোর্টও প্রকাশ করা হবে, যাতে ট্রাম্পের প্রতিকৃতি থাকবে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত