আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকার কর্তৃক অন্যায়ভাবে তদন্ত বা লক্ষ্যবস্তু হওয়ার দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে প্রস্তাবিত ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল গঠনের পরিকল্পনা বাতিল করেছে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মঙ্গলবার আইনপ্রণেতাদের জানান, “আমরা এই তহবিল নিয়ে আর এগোচ্ছি না, একেবারেই না।”

এই তহবিলের প্রস্তাব দেওয়া হয়েছিল ট্রাম্পের কর রিটার্ন ফাঁসের ঘটনায় মার্কিন কর বিভাগ (আইআরএস)-এর বিরুদ্ধে করা মামলার নিষ্পত্তির অংশ হিসেবে। তবে পরিকল্পনাটি ঘোষণার পর থেকেই ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের অনেক রাজনীতিক এর বিরোধিতা করেন।

সমালোচকদের আশঙ্কা ছিল, এই তহবিল থেকে ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলার ঘটনায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও ক্ষতিপূরণ পেতে পারেন। এদের মধ্যে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিরাও রয়েছেন।

গত সপ্তাহে মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিঙ্কেমা সাময়িকভাবে তহবিল গঠনের প্রক্রিয়া স্থগিত করেন। তিনি বিচার বিভাগকে (ডিওজে) ১২ জুন নির্ধারিত প্রাথমিক শুনানির আগে তহবিল পরিচালনা, দাবি গ্রহণ বা অর্থ বিতরণসহ কোনো কার্যক্রম না চালানোর নির্দেশ দেন।

কংগ্রেসে উত্তপ্ত শুনানির সময় ব্ল্যাঞ্চ বলেন, তহবিলটি আর এগিয়ে নেওয়া হবে না। তবে তিনি এ বিষয়ে লিখিত কোনো ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানান। তার ভাষায়, “আমি লিখিতভাবে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি আপনাদের বলছি আমরা কী করছি।”

এর আগে বিচার বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছিল, যাদের প্রতি “অন্যায় আচরণ, ক্ষতি ও ঘৃণা” প্রদর্শন করা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই এই তহবিল গঠন করা হয়েছিল। তাদের দাবি ছিল, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যে কেউ এতে আবেদন করতে পারতেন।

তবে তহবিলের বিরুদ্ধে ভার্জিনিয়ায় দায়ের করা এক মামলায় দুই ব্যক্তি অভিযোগ করেন, তারা ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রতিশোধের শিকার হলেও এই ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এরপরই আদালত বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে।

তহবিল ঘোষণার পর থেকেই অনেক রিপাবলিকান নেতা এর বিরোধিতা করেন। মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বলেন, প্রশাসনের উচিত নিজ উদ্যোগে এই তহবিল বন্ধ করে দেওয়া। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

অন্যদিকে সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার বলেছেন, তার দল আইন প্রণয়নের মাধ্যমে এই তহবিল স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা করবে, যাতে ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট এ ধরনের তহবিল পুনরায় চালু করতে না পারেন।

এছাড়া ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাইক পেন্সও তহবিলটির সমালোচনা করে বলেন, এটি শুরু থেকেই একটি “খারাপ ধারণা” ছিল এবং তা বাতিল করা উচিত।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত