আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

ছবিঃ এলএবাংলাটাইমস

হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ (হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনার) নতুন তারিখে আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৫ এপ্রিল অনুষ্ঠানের ভেন্যুতে এক বন্দুকধারী প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে, যার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) সভাপতি ওয়েইজিয়া জিয়াং সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে জানান, আগামী ২৪ জুলাই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এ সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং নতুন প্রবেশনীতি কার্যকর করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পুনর্নির্ধারিত এই অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি ওয়াশিংটন ডিসির ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে অনুষ্ঠিত হবে।

এপ্রিলের ওই ঘটনায় ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উপস্থিত অনেককে সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেন। পরে ঘটনাস্থলেই সন্দেহভাজন হামলাকারীকে নিয়ন্ত্রণে আনা হয়। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, বন্দুকধারীর ছোড়া গুলিতে একজন সিক্রেট সার্ভিস সদস্য আহত হন।

ট্রাম্প বলেন, সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা “দৃঢ়তা ও সাহসের প্রতীক”। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “কিছু উন্মাদের কারণে আমাদের জীবনযাপন বা আমাদের কর্মসূচি পরিবর্তন হতে দেওয়া যায় না।”

ওয়েইজিয়া জিয়াং জানান, গত কয়েক সপ্তাহে ডব্লিউএইচসিএ তহবিল সংগ্রহ করেছে, যাতে এপ্রিলের অনুষ্ঠানের জন্য টিকিট কেনা সদস্যদের জুলাইয়ের অনুষ্ঠানে অংশ নিতে নতুন করে অর্থ পরিশোধ করতে না হয়। তিনি বলেন, এবার অনুষ্ঠানটি তুলনামূলক ছোট পরিসরে আয়োজন করা হবে।

এ ছাড়া যেসব শিক্ষাবৃত্তি বিজয়ী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিতে আবার ওয়াশিংটন ডিসিতে যেতে চান, তাদের জন্যও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

ট্রাম্প আরও জানান, পুনর্নির্ধারিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। তবে এপ্রিলের জন্য প্রস্তুত করা তার “কঠোর” বক্তব্যই দেবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সেটা খুব শিগগিরই জানা যাবে।”

গত ২৫ এপ্রিলের অনুষ্ঠানটি চলাকালীন এক বন্দুকধারী নিরাপত্তা চৌকি অতিক্রম করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে তাকে ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন হিসেবে শনাক্ত করা হয়। পুলিশের দাবি, তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং কয়েকটি ছুরি ছিল।

ঘটনার পরপরই ট্রাম্প বলেছিলেন, তিনি ৩০ দিনের মধ্যে অনুষ্ঠানটি পুনরায় আয়োজনের ব্যবস্থা করবেন।

উল্লেখ্য, জুলাইয়ের অনুষ্ঠানস্থল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া ভবনটি একসময় পুরোনো ডাকঘর ছিল। এক দশকেরও বেশি আগে ট্রাম্প অর্গানাইজেশন এটিকে বিলাসবহুল হোটেলে রূপান্তর করে। ট্রাম্প পরিবার ২০১২ সালে ভবনটির ইজারা নেয় এবং ২০১৬ সালে সেখানে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল চালু করে। পরে ২০২২ সালে তারা ইজারার অধিকার বিক্রি করে দেয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত