আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রায় ৬০ বছর পর যুক্তরাষ্ট্রে আবারও শনাক্ত হয়েছে ভয়ংকর মাংসখেকো পরজীবী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’। এর বিস্তার ঠেকাতে বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির কৃষি ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। পরিকল্পনার অংশ হিসেবে কোটি কোটি বন্ধ্যা (প্রজননক্ষমতাহীন) মাছি ছেড়ে দেওয়া হবে এবং সীমান্ত এলাকায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মোতায়েন করা হবে।

স্ক্রুওয়ার্ম এক ধরনের পরজীবী মাছি। এর স্ত্রী মাছি গবাদিপশু, বন্যপ্রাণী বা মানুষের শরীরের খোলা ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া লার্ভা জীবন্ত মাংস খেতে শুরু করে এবং চিকিৎসা না হলে আক্রান্ত প্রাণী বা মানুষের মৃত্যুও ঘটতে পারে।

বুধবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, টেক্সাসের লা প্রাইওর শহরে মেক্সিকো সীমান্তের কাছাকাছি একটি তিন সপ্তাহ বয়সী বাছুরের নাভির অংশে স্ক্রুওয়ার্মের লার্ভা পাওয়া গেছে। ১৯৬৬ সালের পর এটিই যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত হওয়া ঘটনা।

সংক্রমণ ঠেকাতে আক্রান্ত এলাকার চারপাশে ২০ কিলোমিটার বিস্তৃত একটি নিয়ন্ত্রণ অঞ্চল গড়ে তোলা হয়েছে। সেখানে কোয়ারেন্টিন, পশু চলাচল নিয়ন্ত্রণ এবং নিবিড় নজরদারি চালানো হচ্ছে।

কর্তৃপক্ষের প্রধান কৌশল হলো বিপুল সংখ্যক বন্ধ্যা স্ক্রুওয়ার্ম মাছি প্রকৃতিতে ছেড়ে দেওয়া। কারণ স্ত্রী স্ক্রুওয়ার্ম জীবনে মাত্র একবার প্রজনন করে। বন্ধ্যা পুরুষ মাছির সঙ্গে মিলনের ফলে তাদের ডিম নিষিক্ত হবে না এবং নতুন লার্ভা জন্মাবে না।

তবে বিশেষজ্ঞদের মতে, বর্তমান উৎপাদন ক্ষমতা এই পরিকল্পনার জন্য যথেষ্ট নয়। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রতি সপ্তাহে প্রায় ৬০ কোটি বন্ধ্যা মাছি প্রয়োজন হলেও যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিদ্যমান স্থাপনাগুলো মিলে বর্তমানে মাত্র ১০ কোটি মাছি উৎপাদন করতে পারে।

মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স জানিয়েছেন, আক্রান্ত বাছুর শনাক্ত হওয়ার পর থেকে চার মিলিয়ন বন্ধ্যা মাছি স্থলপথে ছাড়া হয়েছে। এছাড়া গত ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহে আরও চার মিলিয়ন মাছি বিমান থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

তবে টেক্সাসের অনেক খামারি এবং সমালোচকদের দাবি, এই পদক্ষেপ যথেষ্ট নয়। তারা অভিযোগ করেছেন যে, ট্রাম্প প্রশাসন শুরুতে সমস্যাটিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি।

এদিকে ডেমোক্র্যাট নেতারাও সরকারের প্রতিক্রিয়াকে ধীরগতির বলে সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, মধ্য আমেরিকায় স্ক্রুওয়ার্ম পর্যবেক্ষণ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সীমান্তে ‘বিগল ব্রিগেড’ নামে পরিচিত বিশেষ প্রশিক্ষিত কুকুর মোতায়েন করা হচ্ছে। এসব কুকুর গন্ধ শুঁকে স্ক্রুওয়ার্ম শনাক্ত করতে সক্ষম।

খামারিদের গবাদিপশুর ক্ষতস্থান দ্রুত ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে মাছি সেখানে ডিম পাড়তে না পারে। পাশাপাশি মানুষকেও নিজেদের ও পোষা প্রাণীদের নিয়মিত পরীক্ষা করতে এবং কোনো সংক্রমণ ধরা পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত উষ্ণ অঞ্চলে দেখা গেলেও জলবায়ু পরিবর্তনের কারণে স্ক্রুওয়ার্ম ধীরে ধীরে আরও উত্তরের দিকে ছড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যে পানামা, মধ্য আমেরিকার বিভিন্ন দেশ এবং মেক্সিকোতে এর বিস্তার বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবেশের ঘটনাকে তাই বড় সতর্কসংকেত হিসেবে দেখা হচ্ছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত