আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওহাইওর টলেডো শহরে একটি উৎসবের কাছে বন্দুক হামলায় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর হামলাকারীদের খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ।

টলেডো পুলিশ বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা স্থিতিশীল থাকলেও দুজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৯টা ৩৭ মিনিট) ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল-এর কাছে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দুই ব্যক্তি অস্ত্র ব্যবহার করেছিলেন এবং তারা সম্ভবত একে অপরকে লক্ষ্য করেই গুলি চালাচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার পর মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে। তবে এসব ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

পুলিশ জানিয়েছে, আহতদের বয়স ১৬ থেকে ৬১ বছরের মধ্যে। টলেডোর মেয়র ওয়েড ক্যাপসুকিয়েভিচ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আহত সবাই বেঁচে থাকবেন বলে আশা করা হচ্ছে।

ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল একটি দুই দিনের আয়োজন, যেখানে লাইভ সংগীত, খাবারের বাজার, বিয়ার গার্ডেন, ঐতিহাসিক বাড়ি পরিদর্শন এবং কেনাকাটার সুযোগ থাকে।

বর্তমানে ডেলাওয়্যার অ্যাভিনিউ ও রবিনউড অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় তদন্ত চলছে। উৎসবের ওয়েবসাইটের মানচিত্র অনুযায়ী, ওই স্থানে সংগীত ও খাবারের আয়োজন ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরও কিছু ভিডিওতে কয়েকজন আহতকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে এবং কয়েকজনকে মাঠে পড়ে থাকতে দেখা গেছে।

ওহাইওর গভর্নর Mike DeWine এক বিবৃতিতে বলেন, গ্রীষ্মকালীন উৎসবগুলো পরিবারের জন্য নিরাপদ স্থান হওয়া উচিত। তিনি ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সন্দেহভাজনদের গ্রেপ্তার করবে বলে আশা প্রকাশ করেছেন।

ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত