আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিএ ফাইনাল দেখতে গিয়ে নিউইয়র্কে দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়েছেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম দায়িত্বরত প্রেসিডেন্ট হিসেবে এনবিএ ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার নজির গড়েন।

সোমবার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ফাইনালের তৃতীয় ম্যাচে নিউইয়র্ক নিকস ও সান আন্তোনিও স্পার্স মুখোমুখি হয়। ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় স্টেডিয়ামের বড় পর্দায় ট্রাম্পকে দেখানো হলে দর্শকদের একাংশ দুয়োধ্বনি দিতে শুরু করে।

ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় ম্যাচ দেখতে আসা দর্শকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়। স্টেডিয়ামের বাইরে কয়েক ব্লকজুড়ে মানুষের সারি দেখা যায়। অনেক দর্শক নিরাপত্তাজনিত এই ভোগান্তিতে অসন্তোষ প্রকাশ করেন।

প্রেসিডেন্টের সঙ্গে তার নাতনি কাই ট্রাম্প, নিকসের মালিক জেমস ডোলান এবং প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদের মধ্যে পরিবহনমন্ত্রী শন ডাফি, স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বার্গাম, পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ছিলেন।

এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি-ও ম্যাচে উপস্থিত ছিলেন। এছাড়া অভিনেতা টিমোথি শ্যালামে, বেন স্টিলার, সাবেক বেসবল তারকা ডেরেক জিটারসহ অনেক তারকাকে কোর্টসাইডে দেখা যায়।

ট্রাম্পের আগমনের কারণে স্টেডিয়ামের আশপাশের সড়কগুলো যান চলাচল ও পথচারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তায় হাজারো পুলিশ সদস্য ও শত শত সিক্রেট সার্ভিস কর্মকর্তা মোতায়েন করা হয়। এর ফলে আশপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বারেও ক্রেতা কমে যায়।

অনেক নিকস সমর্থক অভিযোগ করেন, ট্রাম্পের সফরের কারণে ম্যাচ ঘিরে স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ ব্যাহত হয়েছে। এক দর্শক বলেন, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা “নিকসের আবহটাই নষ্ট করে দিয়েছে।”

তবে সবাই ট্রাম্পের উপস্থিতির বিরোধিতা করেননি। কিছু সমর্থক মনে করেন, প্রেসিডেন্টের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ম্যাচে উপস্থিত হওয়া বিশেষ একটি ঘটনা।

এবারের মৌসুমে দীর্ঘ ২৬ বছর পর এনবিএ ফাইনালে উঠেছে নিউইয়র্ক নিকস। ফলে পুরো ম্যানহাটনে উৎসবের আবহ তৈরি হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয় এবং ভবনগুলো নিকসের দলীয় রং কমলা ও নীলে আলোকিত করা হয়।

ফাইনালের টিকিটের দামও ছিল আকাশছোঁয়া। অনলাইনে পুনর্বিক্রয় বাজারে সবচেয়ে কম দামের টিকিট ১০ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়েছে, আর কিছু টিকিটের মূল্য এক লাখ ডলারও ছাড়িয়ে যায়। এ বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, “জীবন এমনই। টেলিভিশনে খেলা দেখা তুলনামূলকভাবে প্রায় বিনামূল্যেই সম্ভব।”

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত