আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ৮০তম জন্মদিন এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে হোয়াইট হাউসের দক্ষিণ লনে একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতার আয়োজন করেন।

হোয়াইট হাউসে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই পেশাদার ক্রীড়া আয়োজনটি বজ্রঝড়ের আশঙ্কার কারণে কিছুটা বিলম্বিত হলেও শেষ পর্যন্ত নির্ধারিতভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ট্রাম্প তাঁর দীর্ঘদিনের বন্ধু ও ইউএফসি প্রধান ডানা হোয়াইটের সঙ্গে হোয়াইট হাউস থেকে হেঁটে অঙ্গনে প্রবেশ করেন। এ সময় আকাশে সামরিক বিমান উড়তে দেখা যায়।

প্রতিযোগিতায় মোট ১৪ জন ফাইটার অংশ নেন। মূল লড়াইয়ে মুখোমুখি হন জর্জিয়ান-স্প্যানিশ লাইটওয়েট তারকা ইলিয়া টোপুরিয়া এবং মার্কিন ফাইটার জাস্টিন গেইথজি।

আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৪ হাজার ৩০০ জন উপস্থিত ছিলেন। পাশাপাশি কাছাকাছি একটি ফ্যান জোনে প্রায় ৮৫ হাজার দর্শকের সমাগম ঘটে।

দিনভর গরম ও আর্দ্র আবহাওয়া এবং ঝড়ের পূর্বাভাসের কারণে প্রতিযোগিতা প্রায় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও পরে তা বিলম্বিত হয়।

ট্রাম্পের জন্মদিন ছাড়াও দিনটি ছিল যুক্তরাষ্ট্রের পতাকা দিবস (ফ্ল্যাগ ডে)। এ উপলক্ষে উপস্থিত দর্শকরা প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গানও গেয়ে শোনান।

অক্টাগনের একেবারে পাশে বসে খেলা উপভোগ করেন ট্রাম্প। তাঁর দুই ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেলসহ প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফাইটারদের মঞ্চে নিয়ে আসেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘মেডেল অব অনার’প্রাপ্ত সদস্য ও জরুরি সেবা কর্মীরা। ব্রাজিলিয়ান ফাইটার দিয়েগো লোপেস, যিনি লনে অনুষ্ঠিত প্রথম লড়াইয়ে জয়ী হন, অনুষ্ঠানটিকে “অবিশ্বাস্য” বলে মন্তব্য করেন।

ইউএফসি জানিয়েছে, পুরো আয়োজনের পেছনে প্রায় ৬ কোটি ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে লনের ঘাস সংস্কারের জন্যই রাখা হয়েছে প্রায় ৭ লাখ ডলার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৯২ ফুট উঁচু বিশাল ধাতব কাঠামো “ক্ল”, যার ওজন প্রায় ৬০০ টন।

ইভেন্টটি একচেটিয়াভাবে সম্প্রচার করে প্যারামাউন্ট প্লাস। ট্রাম্প এ আয়োজনকে “পৃথিবীর সবচেয়ে বড় শো” বলে উল্লেখ করেন এবং “ক্ল” কাঠামোটিকে প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে তুলনা করেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউএফসিকে “আমেরিকার সফট পাওয়ারের প্রতীক” বলে আখ্যা দেন এবং কূটনৈতিক কার্যক্রমে ইউএফসিকে ব্যবহারের জন্য একটি নতুন সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্মসূচির ঘোষণা দেন।

তবে আয়োজনটি নিয়ে বিতর্কও ছিল। অনুষ্ঠানের কয়েক দিন আগে দুই ভার্জিনিয়া বাসিন্দীর পক্ষে একটি মামলা করে ইভেন্টটি বন্ধের চেষ্টা চালানো হয়। মামলায় ট্রাম্প ও ডানা হোয়াইটের ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনুমোদনসংক্রান্ত প্রশ্ন তুলে আয়োজনটিকে “দুর্নীতিগ্রস্ত” বলে দাবি করা হয়। তবে আদালত শেষ পর্যন্ত অনুষ্ঠান বন্ধের আবেদন খারিজ করে দেন।

এদিকে রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, মাত্র ১৬ শতাংশ মার্কিন নাগরিক হোয়াইট হাউসে ইউএফসি আয়োজনকে উপযুক্ত বলে মনে করেন। বিপরীতে ৪৬ শতাংশ এটিকে অনুপযুক্ত বলে মত দিয়েছেন। এমনকি রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এ আয়োজনের প্রতি পূর্ণ সমর্থন দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ইউএফসি লড়াই ছিল অন্যতম বড় আয়োজন। এর পাশাপাশি আগামী মাসগুলোতে আরও কয়েকটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত