আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

মিসৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট ছিলেন।

স্থানীয় সময় রোববার সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি উড্ডয়ন করে। বিমানটি একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়াকৃত ছিল বলে জানিয়েছেন বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক মুখপাত্র।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উড্ডয়নের পর বিমানটি পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়। এরপর এটি হঠাৎ বাম দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১২ জনের সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটিকে “বড় ধরনের প্রাণহানির দুর্ঘটনা” হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না। বরং এটি স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট স্থানীয় বিমান ছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। বিমানবন্দর ছাড়ার সময়ই এটি বিধ্বস্ত হয়।

এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় বিমানটির জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা দেওয়া হচ্ছিল না। কারণ যে আকাশসীমায় বিমানটি উড়ছিল, সেখানে এমন যোগাযোগ বাধ্যতামূলক ছিল না।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন যে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না।

শেরিফ অ্যান্ডারসন জানান, নিহতদের কয়েকজনের স্বজন ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মিসৌরির বাটলার শহরটি কানসাস সিটি মহানগর এলাকা থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এফএএ জানিয়েছে, সংস্থাটিই এ দুর্ঘটনার তদন্ত কার্যক্রমের নেতৃত্ব দেবে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত