আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

ছবিঃ এলএবাংলাটাইমস

হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি (আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) ইভেন্টে বড় ধরনের হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে এফবিআই। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বিস্ফোরক বহনকারী ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনে আঘাত হানার এবং স্নাইপার দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করেছিল। পরে আতঙ্কে পালিয়ে যাওয়া জনতার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে হোয়াইট হাউসের গেটে হামলারও পরিকল্পনা ছিল।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ১৯ বছর বয়সী টাইসেন সি. প্রোপার, ২৪ বছর বয়সী ব্রায়ান ওমর রোয়া, ৩২ বছর বয়সী মাইকেল অ্যালান থমাস, ৩২ বছর বয়সী ড্যানিয়েল কে. এস্করিজ এবং ৩১ বছর বয়সী আব্রাহাম হারমোসিলো আলভারেজ। তারা ক্যালিফোর্নিয়া, মিসৌরি, নেব্রাস্কা ও ওহাইও অঙ্গরাজ্য থেকে গ্রেপ্তার হয়েছেন। সবার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

তদন্তে জানা গেছে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবং আরও কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধির নাম আলোচনা করা হয়েছিল।

ঘটনার সূত্রপাত হয় যখন টাইসেন প্রোপারের মা ১০ জুন স্থানীয় কর্তৃপক্ষকে জানান যে তার ছেলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কিনছে এবং একটি সন্দেহজনক অনলাইন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে। এরপর এফবিআই তদন্ত শুরু করে এবং এনক্রিপ্টেড বার্তায় হামলার পরিকল্পনার প্রমাণ পায়।

তদন্তকারীদের মতে, অভিযুক্তরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করত এবং যুক্তরাষ্ট্রে একটি “বিপ্লব” শুরু করতে চেয়েছিল। তারা সরকারে দুর্নীতি, জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশ, ডেটা সেন্টারগুলোর পানি ব্যবহারসহ বিভিন্ন বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল।

এফবিআই জানিয়েছে, গোষ্ঠীটির সদস্যরা প্রথমে টিকটকের একটি গ্রুপের মাধ্যমে যোগাযোগ শুরু করে। পরে যাচাই-বাছাই শেষে তারা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যালে পরিকল্পনা নিয়ে আলোচনা করত। আদালতের নথি অনুযায়ী, তারা ওয়াশিংটন ডিসির মানচিত্রে সম্ভাব্য স্নাইপার অবস্থান, ড্রোন উড্ডয়ন পয়েন্ট এবং বিদ্যুৎ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছিল।

ডিওজে বলেছে, আব্রাহাম আলভারেজ হামলার পরিকল্পনা ও সমন্বয়ের মূল দায়িত্বে ছিলেন এবং ড্রোন পরিচালনার বিষয়েও কাজ করছিলেন।

রবিবার হোয়াইট হাউসের দক্ষিণ প্রাঙ্গণে অনুষ্ঠিত আমন্ত্রণভিত্তিক ইউএফসি ইভেন্টে প্রায় ৪,৩০০ অতিথি উপস্থিত ছিলেন। আশপাশে আরও প্রায় ৮৫ হাজার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “পরিকল্পিত হামলা সম্পূর্ণভাবে ঠেকিয়ে দেওয়া হয়েছে।”

দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। মামলার প্রাথমিক শুনানি আগামী ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত