আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ফ্লোরিডায় ‘টিন টেকওভার’ সমাবেশে গুলিতে নিহত ১, আহত ৬

ফ্লোরিডায় ‘টিন টেকওভার’ সমাবেশে গুলিতে নিহত ১, আহত ৬

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেনসাকোলা শহরে স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপনকে ঘিরে শত শত কিশোর-কিশোরী ও তরুণের জমায়েতে গুলির ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণ নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত শহরের ডাউনটাউন এলাকায় বিপুলসংখ্যক কিশোর ও তরুণ জড়ো হয়। শুরুতে অনেকেই আতশবাজি ফোটালেও পরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। রাত ১টার কিছুক্ষণ পর হঠাৎ গুলির শব্দ শোনা গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

গুলিবিদ্ধ ১৯ বছর বয়সী তরুণকে ঘটনাস্থলেই সিপিআর (হৃদ্‌যন্ত্র সচল রাখার জরুরি চিকিৎসা) দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।

পেনসাকোলা পুলিশের প্রধান এরিক উইনস্ট্রম নিহত তরুণের মায়ের সঙ্গে দেখা করে বলেন, “তিনি ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

আহত ৬ জনের বয়স ১৬ থেকে ২৬ বছরের মধ্যে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সবাই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে পুলিশ।

পুলিশের ধারণা, এটি টার্গেট করে চালানো হামলা। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি। ঘটনায় জড়িত একজন বা একাধিক বন্দুকধারীকে খুঁজে বের করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ।

স্বাধীনতা দিবসের ভিড় সামাল দিতে ওই এলাকায় অতিরিক্ত প্রায় ৫০ জন পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল। তবুও এমন সহিংস ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ প্রধান।

তিনি জানান, সারা রাত জুড়ে অনেক কিশোর ও তরুণকে মারামারি, একে অপরের দিকে আতশবাজি ছোড়া এবং আগ্নেয়াস্ত্র বহন করতে দেখা গেছে। গুলির ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়—এমন কয়েকটি অভিযোগে রাতেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষায়, অভিভাবক ছাড়াই বিপুলসংখ্যক কিশোর-কিশোরীর এমন জমায়েতকে ‘টিন টেকওভার’ বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সমাবেশের আয়োজন করা হয়। অনেক সময় শুরুতে সাধারণ মনে হলেও পরে তা সহিংসতায় রূপ নেয়।

শুধু পেনসাকোলা নয়, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও সাম্প্রতিক সময়ে এ ধরনের ‘টিন টেকওভার’ নিয়ে উদ্বেগ বেড়েছে। কিছু এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরদের জন্য কারফিউও জারি করা হয়েছে।

পেনসাকোলা পুলিশের প্রধান অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে—সেদিকে নজর রাখা জরুরি। এতে তারা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি থেকে দূরে থাকতে পারবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত