আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় নতুন পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই জরিমানা

        ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

        দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে তাপপ্রবাহ অব্যাহত, সপ্তাহ শেষে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা

        প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের সিনেট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট গ্রাহাম প্ল্যাটনার

        ভুয়া বই জমা দিয়ে বিরল চীনা পাণ্ডুলিপি চুরি, যুক্তরাষ্ট্রে কারাদণ্ড

        ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

        মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

        পারিবারিক কলহের জেরে বাড়িতে আগুন, ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি

        পরিবারসহ টেসলা গাড়ি খাদে, ক্যালিফোর্নিয়ার চিকিৎসকের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ

        হিউস্টনে আইসিই অভিযানে গুলিতে নিহত মেক্সিকান নাগরিক, তদন্ত শুরু

        ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

        হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহজুড়ে বাড়বে তাপমাত্রা

        লস এঞ্জেলেসে অভিযান, উদ্ধার ১৩ লাখ ডলারের বিলাসবহুল গাড়ি

        টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

        বিশ্বকাপ কি যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন যুগের সূচনা করবে?

        ব্যয় বেড়েছে, কাজেও বিলম্ব—লস এঞ্জেলেস বিমানবন্দরের পিপল মুভার প্রকল্প নিয়ে নতুন তদন্ত

        যৌন নিপীড়নের অভিযোগে মেইনের ডেমোক্র্যাট প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান

টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

টিকা নিয়ে মিথ্যা দাবি, পরে যমজ সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার আইডাহোর মা

ছবিঃ এলএবাংলাটাইমস

আইডাহো অঙ্গরাজ্যের এক নারী, যিনি দাবি করেছিলেন তার ১৮ মাস বয়সী যমজ সন্তান টিকা নেওয়ার পর মারা গেছে, এবার সেই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

পায়েট পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ২৩ বছর বয়সী আন্দ্রেয়া শ-এর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৫ সালের মে মাসে তার ১৮ মাস বয়সী যমজ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। গত ২৯ জুন একটি গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করে।

গত বছর টিকা-বিরোধী সংগঠন চিলড্রেনস হেলথ ডিফেন্স-এর একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে আন্দ্রেয়া শ দাবি করেছিলেন, ইনফ্লুয়েঞ্জাসহ কয়েকটি রোগের টিকা নেওয়ার কয়েক দিনের মধ্যেই তার যমজ সন্তান মারা যায়। তিনি বলেন, একই সময়ে দুই নার্স শিশু দুটিকে টিকা দেন এবং এরপর তারা অসুস্থ হয়ে পড়ে।

তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের জন্য ব্যবহৃত হেপাটাইটিস-এ, ইনফ্লুয়েঞ্জা এবং ডিটিএপি (ডিফথেরিয়া, টিটেনাস ও পার্টুসিস) টিকা নিরাপদ ও কার্যকর। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা নিয়মিত এসব টিকা নেওয়ার সুপারিশ করে থাকে।

পুলিশ জানায়, মঙ্গলবার বোইসি শহরে আন্দ্রেয়া শকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। বর্তমানে তিনি ২০ লাখ ডলারের জামিনে আটক রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে বা তিনি দোষ স্বীকার করলে তার আজীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড হতে পারে। আগামী ১৪ জুলাই তার পরবর্তী আদালত শুনানি অনুষ্ঠিত হবে।

আন্দ্রেয়া শ-এর আইনজীবী জো ফিলিচেত্তি বলেছেন, তার মক্কেল সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারবে না এবং তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার পক্ষে লড়বেন।

উল্লেখ্য, আন্দ্রেয়া শ বর্তমানে একটি ফেডারেল মামলারও বাদী। চিলড্রেনস হেলথ ডিফেন্সসহ কয়েকজন মিলে যুক্তরাষ্ট্রের আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস-এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সেখানে অভিযোগ করা হয়, শিশুদের টিকার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে মার্কিন পরিবারগুলোকে বিভ্রান্ত করা হয়েছে। ওই মামলায় আন্দ্রেয়া শকে এমন এক মা হিসেবে উল্লেখ করা হয়, যার সন্তানরা নিয়মিত টিকা নেওয়ার পর মারা গেছে।

তবে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস আদালতের কাছে মামলাটি খারিজের আবেদন জানিয়ে বলেছে, এটি বিজ্ঞানভিত্তিক টিকানীতিকে লক্ষ্য করে পরিচালিত একটি ধারাবাহিক প্রচারণার অংশ।

এদিকে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে শিশুদের টিকা সংক্রান্ত জাতীয় নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা হলে তা নিয়ে চিকিৎসকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে এক ফেডারেল বিচারক সেই পরিবর্তন সাময়িকভাবে স্থগিত করেন এবং মন্তব্য করেন, প্রক্রিয়াগত নিয়ম না মেনেই এসব পরিবর্তন আনা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত