আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় অভিযান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্রেপ্তার ২৪

ছবিঃ এলএবাংলাটাইমস

ভারতভিত্তিক তিনটি সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ফেডারেল প্রসিকিউটররা মঙ্গলবার এ তথ্য জানান। তাদের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর ধরে চলা তদন্তের ফল হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তে ভারতভিত্তিক অপরাধচক্রগুলোর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে পরিকল্পিত হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মাদক পাচারের অভিযোগ উঠে এসেছে।

মঙ্গলবার প্রকাশ করা তিনটি পৃথক অভিযোগপত্রে মোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি বিল এসাইলি বলেন, আন্তর্জাতিক অপরাধচক্র যারা ভয়ভীতি, মাদক ও সহিংসতা ছড়ায়, তাদের বিরুদ্ধে ফেডারেল সরকার সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন, "এসব অপরাধীদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় নেই।"

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ হলো, ২০২৩ সালে কানাডায় শিখ নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত থাকার অভিযোগ। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরের গুরু নানক শিখ গুরুদোয়ারার বাইরে পার্কিং এলাকায় মুখোশধারী দুই বন্দুকধারীর গুলিতে নিহত হন ৪৫ বছর বয়সী নিজ্জার।

তিনি খালিস্তান আন্দোলনের অন্যতম পরিচিত নেতা ছিলেন এবং ভারতের পাঞ্জাব অঞ্চলে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাতেন।

ফেডারেল প্রসিকিউটররা অভিযোগ করেছেন, ভারতের পাঞ্জাবের ৩৩ বছর বয়সী লরেন্স বিষ্ণোই এবং ৩২ বছর বয়সী সতিন্দরজিৎ সিং ওরফে "গোল্ডি ব্রার" নিজ্জার হত্যার নির্দেশ দিয়েছিলেন। গোল্ডি ব্রার এখনও পলাতক, আর লরেন্স বিষ্ণোই ২০১৫ সাল থেকে কারাগারে রয়েছেন।

গত বছর কানাডা সরকার বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এর ফলে দেশটিতে গ্যাংটির সম্পদ জব্দ ও অর্থ জব্দ করার আইনি ক্ষমতা পায় সরকার।

২০২৪ সালে নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কানাডা ও ভারতের মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমানে তারা বিচারাধীন।

প্রসিকিউটরদের অভিযোগ, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে সহিংস হামলার পরিকল্পনা করতেন এবং পরে তাদের সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করতেন।

তদন্তে আরও বলা হয়েছে, লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং তাদের সহযোগীরা গত ডিসেম্বর ও জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার এক ভুক্তভোগীর কাছে ৫০ লাখ মার্কিন ডলার চাঁদা দাবি করেছিলেন।

এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় এক হাজার কেজি কোকেন, এক কেজি হেরোইন, ৪০ হাজার মার্কিন ডলার নগদ অর্থ এবং এক ডজন আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।

এই যৌথ তদন্তে যুক্তরাষ্ট্রের এফবিআই, লস অ্যাঞ্জেলেস পুলিশ, কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বিভাগ অংশ নেয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত