আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবার ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, প্রয়োজন হলে "আজ রাতেই আরও কঠোর হামলা" চালানো হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক ও বন্দর আব্বাসসহ হরমুজ প্রণালির তীরবর্তী কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরবর্তীতে কনারাক, চাবাহার এবং জাস্ক এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

সর্বশেষ হামলার পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, "গতকাল ইরান জাহাজে যে হামলা চালিয়েছে, তারই জবাব এটি। এমন ঘটনা আবার ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।"

মার্কিন হামলার পর উপসাগরীয় কয়েকটি দেশও ইরানের পাল্টা হামলার কথা জানিয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কুয়েত জানিয়েছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। কাতারও নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। আইআরজিসি একে "চুক্তিভঙ্গকারী আমেরিকার বিরুদ্ধে শাস্তিমূলক অভিযানের প্রথম ধাপ" বলে উল্লেখ করেছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রধান প্রতিনিধি মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "আমেরিকা এখনো শেখেনি যে ভয়ভীতি দেখানো ও প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়।"

তিনি আরও বলেন, "আপনারা হামলা করলে জবাবও পাবেন। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ইরানের ব্যবস্থাপনাতেই হবে, আমেরিকার হুমকিতে নয়।"

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার সক্ষমতা আরও দুর্বল করতে এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, সর্বশেষ হামলায় উপকূলীয় এলাকায় থাকা ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এর মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক রসদ সরবরাহ অবকাঠামোও ছিল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণ হয়েছে। সিরিক ও জাস্ক বন্দরে দুটি করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া দীর্ঘদিন ধরে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মালিকানা বিরোধে থাকা আবু মুসা দ্বীপেও দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বন্দর আব্বাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তবে মার্কিন হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, চাবাহারে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বিচ্ছিন্ন হয়েছে এবং বুশেহরে আইআরজিসির একটি ব্যারাকে আগুন লেগেছে। পরে চাবাহারের তিনটি বিদ্যুৎ লাইনের মধ্যে দুটি দ্রুত সচল করা হয়েছে।

এর আগে বুধবার সেন্টকম এক বিবৃতিতে বলেছিল, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সাম্প্রতিক হামলার জন্য তারা ইরানকে দায়ী করছে।

বুধবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনায় ফিরতে চায়। তবে তিনি বলেন, "তারা চুক্তি মেনে চলবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।"

মঙ্গলবার যুক্তরাষ্ট্র তিনটি তেলবাহী জাহাজে হামলার জবাবে ইরানের বিরুদ্ধে "শক্তিশালী" হামলা চালানোর কথা জানিয়েছিল। ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প বলেছেন, গত মাসে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে এবং নতুন করে আলোচনায় বসাকে তিনি "সময় নষ্ট" বলে মনে করেন।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে লিখেছেন, "অশালীন ভাষার জবাব আমরা অশালীনতায় দিই না, আমরা জবাব দিই কাজে—নির্ভীকভাবে এবং সাহসের সঙ্গে।"

১৭ জুন স্বাক্ষরিত সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতি, ওই সময়ের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া, হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। যদিও সেই ৬০ দিনের সময়সীমা এখনো শেষ হয়নি, ট্রাম্প জানিয়েছেন তিনি আর আলোচনায় আগ্রহী নন।

সমঝোতার পরও উভয় পক্ষের মধ্যে কয়েক দফা হামলা হয়েছে। ২৬ জুন হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর যুক্তরাষ্ট্র হামলা চালায়। ২৭ জুন আরেকটি তেলবাহী জাহাজে হামলার পরও মার্কিন বাহিনী অভিযান পরিচালনা করে। তবে পরে উভয় পক্ষ সাময়িকভাবে উত্তেজনা কমানোর বিষয়ে সম্মত হয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত