আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

প্রমাণাগারে চুরির ঘটনার পর পুরো পুলিশ বিভাগকে একযোগে বরখাস্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ছোট পাহাড়ি শহর ব্যারাকভিলে পুরো পুলিশ বিভাগকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়েছে। প্রমাণাগারে (এভিডেন্স রুম) রহস্যজনকভাবে ঢুকে পড়ার ঘটনার পর এই সিদ্ধান্তকে ঘিরে এলাকায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার ব্যারাকভিল পুলিশ বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, মেয়র ও সিটি কাউন্সিলের সিদ্ধান্তে বিভাগের সব সদস্যকে "তাৎক্ষণিকভাবে" দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পোস্টে পুলিশ সদস্যরা লেখেন, "আমাদের দায়িত্ব পালনের সময় ব্যারাকভিলবাসী যে আস্থা, সমর্থন ও সহযোগিতা দিয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই শহরের নিরাপত্তায় কাজ করা আমাদের জন্য ছিল গর্বের বিষয়।"

এর কয়েক দিন আগেই ব্যারাকভিল পুলিশের প্রধান জ্যাকারি ফ্রিবার্ন পদত্যাগ করেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পুলিশ বিভাগের ওপর কাউন্সিল সদস্যদের অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে বিরোধের জেরেই তিনি পদ ছাড়েন।

মঙ্গলবার সকালে বিভাগের সার্জেন্ট হান্ট কর্মস্থলে এসে দেখেন, পুলিশের প্রমাণাগারে কেউ ঢুকে তছনছ করেছে। তিনি বিষয়টি নিয়ে মেয়র টম স্ট্রেইট ও টাউন কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেন।

হান্টের দাবি, এর আগে কাউন্সিলের পক্ষ থেকে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে বিভাগের বিভিন্ন নথি ও সরঞ্জামের তালিকা (ইনভেন্টরি) করার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। পরে এক কাউন্সিল সদস্য পুলিশের চাবির একটি সেট নিজের কাছে নেওয়ার কথাও স্বীকার করেন।

সার্জেন্ট হান্ট অভিযোগ করেন, প্রমাণাগারে অনুপ্রবেশের ঘটনায় শহর প্রশাসনের কয়েকজন সদস্য জড়িত থাকতে পারেন। এই অভিযোগ তোলার পরই তাকে এবং অপর এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। একই সময়ে পুলিশের এক দাপ্তরিক কর্মচারীও চাকরি ছেড়ে দেন।

হান্ট জানিয়েছেন, তিনি হুইসেলব্লোয়ার সুরক্ষার জন্য আবেদন করবেন।

এদিকে ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত টাউন কাউন্সিলের সভা বাতিল করা হয়। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, আলোচ্যসূচির বিষয়ে পর্যাপ্ত তথ্য না থাকায় সভা স্থগিত করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ব্যারাকভিল শহরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপাতত ম্যারিয়ন কাউন্টি শেরিফের কার্যালয় পালন করবে।

পদত্যাগের আগে দেওয়া এক বিবৃতিতে সাবেক পুলিশপ্রধান জ্যাকারি ফ্রিবার্ন বলেন, নতুন নির্বাচিত কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে তাকে জানানো হয়েছিল, ভবিষ্যতে একজন কাউন্সিল সদস্য সরাসরি পুলিশ বিভাগের তদারকি করবেন। তার মতে, এটি ওয়েস্ট ভার্জিনিয়ার আইনবিরোধী।

তিনি বলেন, "শহরের দৈনন্দিন কার্যক্রম ও পুলিশ বিভাগের দায়িত্ব মেয়রের অধীনে থাকে। আর মেয়র কেবল পুলিশপ্রধানকেই বিভাগের তদারকির দায়িত্ব দিতে পারেন।"

ফ্রিবার্নের দাবি, কাউন্সিলের পক্ষ থেকে পুলিশ বিভাগের নীতিমালা ও কার্যপদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা জানানো হয়েছিল। এমনকি পুলিশ সদস্যদের কাজের সময় এবং অধিকাংশ কার্যক্রম আগাম অনুমোদনের শর্তও প্রস্তাব করা হয়।

তিনি বলেন, "এ ধরনের নিয়ন্ত্রণ সম্প্রদায়ের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুলিশ সদস্য ও ব্যারাকভিলের বাসিন্দাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই আমি তাৎক্ষণিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, যাতে বিষয়গুলো স্বচ্ছভাবে তদন্ত ও সমাধান করা যায়।"

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত ফোন বা সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও শহর প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত