আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

ট্রাম্পের নামে নাম বদলাল ফ্লোরিডার বিমানবন্দর, তবে থাকছে পুরোনো কোড

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নাম রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে নতুন নাম কার্যকর হলেও যাত্রীরা আপাতত আগের বিমানবন্দর কোড পিবিআই (PBI)-ই দেখতে পাবেন। নতুন কোড ডিজেটি (DJT) কার্যকর হবে আগামী ১৮ আগস্ট থেকে।

ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস চলতি বছরের মার্চে বিমানবন্দরটির নাম পরিবর্তনের আইনে স্বাক্ষর করেন। পরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ৯ জুলাই থেকে বিমানবন্দরের নতুন নাম কার্যকর হবে।

তবে নাম পরিবর্তনের পরও প্রায় ৪০ দিন যাত্রীদের ব্যবহৃত কোড এবং বিমান চলাচল-সংশ্লিষ্ট কোড আলাদা থাকবে। এই সময়ে পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও বিমান পরিচালনায় ডিজেটি (DJT) কোড ব্যবহার করা হবে। অন্যদিকে টিকিট বুকিং, ফ্লাইট তথ্য এবং যাত্রীসেবায় পিবিআই (PBI) কোডই চালু থাকবে।

বিমান পরিবহন খাতের গবেষণা প্রতিষ্ঠান অ্যাটমোসফিয়ার রিসার্চ গ্রুপের বিশ্লেষক হেনরি হার্টেভেল্ট বলেন, যাত্রী বা লাগেজ যেন ভুল গন্তব্যে না যায়, সে জন্য বিমান সংস্থাগুলো তাদের সংরক্ষণ ও পরিচালনাব্যবস্থায় প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন করেছে। ফলে কেউ যদি এখনও পিবিআই কোড ব্যবহার করে ফ্লাইট খোঁজেন, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নতুন বিমানবন্দরেই নির্দেশ করবে।

তিনি আরও জানান, শুরুতে অনেক ফ্লাইট অ্যাটেনডেন্ট যাত্রীদের স্বাগত জানানোর সময় নতুন নামের পরিবর্তে "ওয়েস্ট পাম বিচে স্বাগতম" বলার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (IATA) জানিয়েছে, বিমানবন্দরের তিন অক্ষরের কোড পরিবর্তন খুবই বিরল ঘটনা। সাধারণত নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ কারণ ছাড়া এসব কোড পরিবর্তন করা হয় না।

আইএটিএর এক মুখপাত্র বলেন, পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে সেবা দেওয়া প্রধান বিমান সংস্থাগুলোর—ডেল্টা, ইউনাইটেড, আমেরিকান এয়ারলাইনস, জেটব্লু এবং সাউথওয়েস্ট—আবেদনের ভিত্তিতেই কোড পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ডিজেটি (DJT) কোড ১৮ আগস্ট থেকে কার্যকর হবে, যাতে সংশ্লিষ্ট সব সিস্টেম হালনাগাদ করার সময় পাওয়া যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের আগস্ট পর্যন্ত পিবিআই (PBI) কোড ব্যবহার করার পরামর্শ দিয়েছে। তাদের ভাষায়, নাম পরিবর্তন নিয়ে মানুষের ভিন্ন মত থাকতে পারে, তবে এই পরিবর্তনের সময়েও যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতি বছর প্রায় ৮০ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্লোরিডায় তাঁর মার-আ-লাগো রিসোর্টে যাওয়ার জন্য নিয়মিত এই বিমানবন্দর ব্যবহার করেন।

এর আগে মে মাসে পাম বিচ কাউন্টি কমিশন ট্রাম্পের নাম বিমানবন্দরে ব্যবহারের জন্য একটি লাইসেন্সিং চুক্তি অনুমোদন করে। ওই চুক্তি অনুযায়ী, বিমানবন্দরে ট্রাম্পের নাম ব্যবহার করা হলেও তিনি এ থেকে কোনো রয়্যালটি, ফি বা পণ্যের বিক্রির অর্থ পাবেন না। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রচারণার কাজে তাঁর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করতে পারবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ১২টি বিমানবন্দরের নাম দেশটির বিভিন্ন প্রেসিডেন্টের নামে রাখা হয়েছে।

নাম পরিবর্তন উপলক্ষে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, "এলাকাটি দারুণ, অবস্থান অসাধারণ এবং সংস্কারকাজ হবে চমৎকার। খুব শিগগিরই এটি বিশ্বের অন্যতম সেরা ও সবচেয়ে আকর্ষণীয় বিমানবন্দরে পরিণত হবে।"

এলএবাংলাটাইমস/ওএম    

শেয়ার করুন

পাঠকের মতামত