আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত চারজন নিহত হওয়ার অভিযোগ তদন্ত করছে মার্কিন সামরিক বাহিনী। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ইরানের মানবিক সহায়তা সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) জানিয়েছে, মঙ্গলবার সিরিক শহরের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় একটি ক্ষেপণাস্ত্রের টুকরো বা শার্পনেল সেখানে আঘাত হানে। এতে অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিযোগ করেছেন।

তবে যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেছেন, তারা কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না। ওই দিন ইরানের মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দেওয়া তথ্য নিয়ে তিনি ‘চরম সন্দিহান’। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে নিশ্চিত করেন তিনি।

আইআরসিএসের তথ্য অনুযায়ী, নিহত চারজন হলেন—৫০ বছর বয়সী জারখাতুন তাহেরি, ৪৩ বছর বয়সী কোলসুম মাল্লাহি নাজদনিয়া, ১৬ বছর বয়সী মোহাম্মদ মাল্লাহি এবং চার বছর বয়সী আমিরালি কারিমি। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে চিকিৎসাধীন ২২ বছর বয়সী আরও এক নারী মারা গেছেন।

ইরানিয়ান রেড ক্রিসেন্টের প্রকাশিত একটি ছবিতে বিয়ের অনুষ্ঠান চলা ভবনটির ধ্বংসাবশেষ দেখা গেছে।

বিবিসি ভেরিফাইয়ের অনুসন্ধানে মঙ্গলবার কুহেস্তাক উপকূলের কাছে একটি টেলিযোগাযোগ টাওয়ার ধ্বংস হওয়ার ভিডিও ও ছবি পাওয়া গেছে। পরবর্তী সময়ে ধারণ করা ভিডিওতে টাওয়ারটির উত্তরে প্রায় ১৩০ মিটার দূরে কয়েকটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। বিবিসি পারসিয়ান ফরেনসিকসের তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠান চলা বাড়িটি ওই টাওয়ার থেকে প্রায় ১১২ মিটার দূরে ছিল।

এদিকে কথিত ওই হামলার জবাবে ইরান কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা শুরু করার পর থেকে দেশটির সঙ্গে সংঘাত ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত