আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ, সংসদ থেকে ছুটি

সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ, সংসদ থেকে ছুটি

গুরুতর অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় সংসদ থেকে ৯০ কার্যদিবস ছুটি নিয়েছেন। আজ মঙ্গলবার থেকে এই ছুটি কার্যকর হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে তার পক্ষে ছুটির আবেদনটি উত্থাপন করেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী ছুটির আবেদনটি পড়ে শুনানোর পর তা হ্যাঁ/না ভোটে দিলে হ্যাঁ ভোট জয়ী হয়।

স্পিকার বলেন, সংসদ কার্যপ্রণালী বিধির ১৭৯ এর ২ বিধি অনুসারে কোনো সংসদ সদস্যের অনুপস্থিতির ছুটি মঞ্জুরের আবেদন পাস করে শুনানিসহ বিতর্ক ব্যতিরেকে ভোটে দেয়ার বিধান রয়েছে। তিনি বলেন, অতীতের রেওয়াজ পর্যালোচনা করে দেখা যায় যে, প্রথম জাতীয় সংসদের ২১.১.১৯৭৪, ১৩.৬.১৯৭৪, ২৬.৬.১৯৭৫ এবং নবম জাতীয় সংসদের ১৮.৩.২০১২ ও ৫.৬.২০১৩ তারিখে সংসদের বৈঠকে কয়েকজন সদস্যের অনুরুপ ছুটির নজির রয়েছে।


এমপিদের উদ্দেশ্য করে স্পিকার বলেন, আপনারা সংসদ সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছুটি মঞ্জুরের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারেন। আমি এখন বিধি অনুযায়ী মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে চিফ হুইপের আনীত পত্রটি পড়ে শুনাচ্ছি।

পারিবারিক সূত্র জানায়, তিনি বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন। জানা গেছে, গতকালও তার একটি অস্ত্রোপচার হয়েছে। তার চিকিৎসায় আরও অনেক দিন লাগবে। তার ছুটির আবেদনটি পড়ে শোননোর পর স্পিকার তা হ্যাঁ/না ভোটে দিলে হ্যাঁ ভোটে তা মঞ্জুর হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত