আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে

বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে

দেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থবছরের তুলনায় ১১ হাজার ৫৭৯ টাকা বেড়েছে। বর্তমান (২০১৭-১৮) অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ লাখ ৪৩ হাজার ৭৮৯ টাকা।

১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মুস্তফা কামাল জানান, ২০১৭-১৮ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১ লাখ ৪৩ হাজার ৭৮৯ টাকা। যা গত অর্থবছরের তুলনায় বেড়েছে ১১ হাজার ৫৭৯ টাকা। ২০১৬-১৭ অর্থবছরে ১ লাখ ৩২ হাজার ২১০ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ১ লাখ ২০ হাজার ৩০৩ টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৮ হাজার ৬৭ টাকা।

হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে অনুযায়ী, ২০১০ ও ২০১৬ সালের দারিদ্র ও হতদারিদ্রের কমার হার বিবেচনা করে এবং জিডিপির প্রবৃদ্ধির হারের ওপর ভিত্তি করে ২০১৭ ও ২০১৮ সালে দারিদ্র ও ২০১৮ সালে দারিদ্র ও হতদারিদ্রের হার প্রাক্কলন করা হয়েছে।

জরিপের তথ্য তুলে ধরে মুস্তফা কামাল জানান, দারিদ্রের হার ২০১৮ সালে কমে হয়েছে ২১ দশমিক ৮ শতাংশ, যা ২০১৭ সালে ছিল ২৩ দশমিক ১ শতাংশ আর ২০১৬ সালে ছিল ২৪ দশমিক ৩। ২০১০ সালে বাংলাদেশে দারিদ্রের হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, বাংলাদেশে হতদরিদ্র মানুষের সংখ্যাও কমেছে। ২০১৮ সালে দেশে হতদরিদ্র মানুষের সংখ্যা ১১ দশমিক ৩ শতাংশ, যা ২০১৭ সালে ছিল ১২ দশমিক ১ শতাংশ, ২০১৬ সালে ১২ দশমিক ৯ শতাংশ এবং আট বছরে আগে (২০১০ সালে) ছিল ১৭ দশমিক ৬ শতাংশ।

২০১৭-১৮ অর্থবছরের চূড়ান্ত হিসাব তুলে ধরে মুস্তফা কামাল জানান, ডিজিপির আকার ২২ হাজার ৫০৫ বিলিয়ন টাকা। জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৮৬ শতাংশ, যা সাময়িক হিসাবে এ হার ছিল ৭.৬৫ শতাংশ। মাথপিছু আয় ১ লাখ ৪৩ হাজার ৭৮৯ টাকা। কৃষি, শিল্প ও সেবা খাতের অবদান যথাক্রমে ১৩ দশমিক ৮২ শতাংশ, ৩০ দশমিক ১৭ শতাংশ এবং ৫৬ শতাংশ। প্রবৃদ্ধি কৃষি খাতে ৪ দশমিক ১৯, শিল্প খাতে ১২ দশমিক ০৬ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ৩৯ শতাংশ।

মন্ত্রী আরও জানান, জিডিপির বিপরীতে বিনিয়োগের শতকরা অনুপাত ৩১ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে সরকারি ৭ দশমিক ৯৭ শতাংশ এবং বেসরকারি ২৩ দশমিক ২৬ শতাংশ। জিডিপির বিপরীতে জাতীয় সঞ্চয়ের শতকরা অনুপাত ২৭ দশমিক ৪২ শতাংশ।

শেয়ার করুন

পাঠকের মতামত