আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নতুন মজুরি কাঠামোতে বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের

নতুন মজুরি কাঠামোতে বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের ফলে সংশ্লিষ্টদের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এ কাঠামো গত ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে। ফেব্রুয়ারির বেতন থেকে তা সমন্বয় করা হবে।

রোববার বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ মজুরি ঘোষণা করেন। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বেতন কাঠামো সমন্বয় করায় প্রথম গ্রেডে ৫ হাজার ২৫৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫৭ টাকা, দ্বিতীয় গ্রেডে ৪ হাজার ৫১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৬ টাকা, তৃতীয় গ্রেডে ৩ হাজার ৪০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৪৫ টাকা। এছাড়া ৪র্থ গ্রেডে ২ হাজার ৯২৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৪৭ টাকা, ৫ম গ্রেডে ২ হাজার ৮৩৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৭৫ টাকা, ৬ষ্ঠ গ্রেডে ২ হাজার ৭৪২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪২০ টাকা। সপ্তম গ্রেডের মজুরি সব মিলিয়ে গেজেটের মতই আট হাজার টাকা রাখা হয়েছে। ২০১৩ সালের কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের বেতন ছিল ৫৩০০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শ্রমিকদের মজুরি যৌক্তিকহারে বৃদ্ধির নির্দেশ দেয়ার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে ঘোষিত মজুরির সাতটি গ্রেডের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে ৬টি গ্রেডেই বেতন বেড়েছে।

ঘোষিত মজুরির কয়েকটি গ্রেডে বেতন আশানুরূপভাবে বৃদ্ধি না পাওয়ায় শ্রমিকরা ৭ জানুয়ারি থেকে দেশের বিভিন্নস্থানে আন্দোলন করে আসছিল। এতে কোথাও কোথাও পোশাক শ্রমিকদের পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত