আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিনিয়োগ বাড়াতে বিশ্বের কাছে সঠিক তথ্য উপস্থাপন করব: ড. মোমেন

বিনিয়োগ বাড়াতে বিশ্বের কাছে সঠিক তথ্য উপস্থাপন করব: ড. মোমেন

বিদেশি বিনিয়োগ বাড়াতে বিশ্বের কাছে সঠিক তথ্য উপস্থাপন করব। বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বিদেশিদের কাছে ভুল তথ্য রয়েছে। তারা মানে করে এদেশে বিনিয়োগ করলে অনেক কর দিতে হয়। সেই ভুল দূর করার চেষ্টা করব। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্পর্কে সঠিক তথ্যের অনেক ফারাক রয়েছে। বিদেশিরা এখনো মনে করে যে বাংলাদেশে বিনিয়োগ করলে বিনিয়োগের সুফল তাদের দেশে নেওয়া যায় না। বিদেশি বিনিয়োগকারীদের অনেক কর দিতে হয়। অথচ মূল তথ্য হল, এদেশে বিনিয়োগ করলে বিদেশিরা সহজেই লভ্যাংশ নিজেদের দেশে নিতে পারে। তাই বিদেশি বিনিয়োগ বাড়াতে বিশ্বের কাছে সঠিক উপস্থাপনের ব্যবস্থা করব।

তিনি বলেন, মিয়ানমার বাংলাদেশের বন্ধু দেশ। তারা যদি বন্ধুত্বের প্রতিফলন দেয় তবে এই সমস্যা সহজেই মিটে যাবে। তবে রোহিঙ্গা একটি সিরিয়াস ইস্যু। এটি অগ্রাধিকারমূলক একটি বিষয়। এই বিষয়ে অনেক আলাপ করতে হবে, আলাপ করে সমাধানে পৌঁছাতে হবে। এই সমস্যা সহজেই সমাধান হবে না।

আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সঙ্কটের ফলে বৈশ্বিক প্রেক্ষাপটে সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত কি কি হুমকি রয়েছে তা বের করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে আর্ন্তজাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে ভারত, থাইল্যান্ড, চীনসহ বিশ্বের স্বার্থ বিঘ্নিত হবে, সবার জন্য অমঙ্গল হবে, সবার স্থিতিশীলতার জন্যই রোহিঙ্গা সঙ্কট একটি হুমকি।

তিনি বলেন, মহাজোট সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাই দায়িত্বও অনেক বেশি। মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। মানুষের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী এবং সরকার উন্নয়নের যে রূপরেখা প্রণয়ন করেছে তা বাস্তবায়নের ওপর ফোকাস দেবো। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হতে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জনে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্থিতিশীল উন্নত দেশ হিসেবে গড়তে কাজ করবো।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত