আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিশ্ব ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি

বিশ্ব ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি

আগামী ১৫, ১৬, ১৭ ফেব্রুয়ারি ঢাকার টঙ্গীতে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। আগের মতো দুই পর্বে নয়, এবার একপর্বেই হবে বিশ্ব ইজতেমা।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তাবলিগের বিবাদমান দুই গ্রুপের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে তাবলিগের দুই গ্রুপের সঙ্গে পরামর্শ করে তাদের সম্মতিতে আমরা একসঙ্গে একপর্বে বিশ্ব ইজতেমা করার সফল সিদ্ধান্ত নিতে পেরেছি। সবার সহযোগিতায় সেটা করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।’

‘তিনি (প্রধানমন্ত্রী) যদি এভাবে ঐকান্তিক আগ্রহ প্রকাশ না করতেন এবং তার পক্ষ থেকে ভাল পদক্ষেপ না নেওয়া হতো তাহলে এই কাজটি করা সম্ভব হতো না।’

বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশে তাবলিগ জামাত নিয়ে এখন আর কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। গোলমাল অভিযোগও নেই। কোনো রকম বিশৃঙ্খলাও নেই। অতীতের মতো আমরা এদেশে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ বিশ্ব ইজতেমার আয়োজন করব। সুশৃঙ্খলভাবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রেখে বিশ্ব ইজতেমার পবিত্রতা অক্ষুণ্ন রাখব। আশা করছি ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ইজতেমা নিয়ে বিশৃঙ্খলা চলছে। এটাকে প্রশমিত করার জন্য এতদিন পর্যন্ত ব্যর্থ হয়েছি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে নিয়ে বৈঠক করেছেন। তাবলিগ জামাতের দুই গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল। গতকালকের বৈঠকে আমরা সকলে মিলে চেষ্টা করার ফলে দুই গ্রুপকে একত্রে বসাতে সক্ষম হয়েছি। ঐ বৈঠকে শেষ পর্যন্ত আমরা ঐক্যমতে পৌঁছাই, এবার বিশ্ব ইজতেমা একসঙ্গেই হবে। তারিখটা নির্ধারণ করার জন্যই আজকে ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে।

ধর্ম প্র‌তিমন্ত্রী বলেন, আমরা কিছু চাপিয়ে দেইনি। আমরা শুধু একটা কথাই বলেছি, তাবলিগ জামাতের এত বড় কাজ যেন একসাথে করা হয়, সারা দেশবাসী যেন খুশি হয়। ওনারা রাজি হয়েছেন।

তিনি বলেন, দুইপক্ষ দুইটা তারিখ ঠিক করেছিলেন। একপক্ষ ৮ এবং অপর পক্ষ ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছিলেন। মীমাংসার পথ হিসেবে আমরা প্রস্তাব দেই, যাতে এমন না হয়, একদল বলল ওনাদের কথা মতো তারিখ ঠিক হল আবার আরেক দল বলল ওনাদের কথা মতো তারিখ ঠিক হল। দুইটির মাঝামাঝি ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, ধর্মসচিব আনিছুর রহমান, তাবলিগ জামাতে একপক্ষের সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান সাহাবুদ্দিন নাসিম এবং অপরপক্ষের মাওলানা জুবায়ের, মাওলানা ওমর ফারুক উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত