আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নেপাল চাইলে দুর্ঘটনা এড়ানো যেত : এএআইজি-বিডি

নেপাল চাইলে দুর্ঘটনা এড়ানো যেত : এএআইজি-বিডি

কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনা বিষয়ে নেপাল সরকারের প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করছে না বাংলাদেশ।

তবে, নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) চাইলে এই দুর্ঘটনা এড়াতে পারত, যেটি এই প্রতিবেদনে উল্লেখ করেনি দেশটি।

সোমবার বিকেল সাড়ে ৩টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এ বক্তব্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে দুর্ঘটনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য ও এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের (এএআইজি-বিডি) প্রধান ক্যাপ্টেন সালাহ উদ্দিন এম রহমতউল্লাহ বলেন, ‘আমরা নেপালের প্রতিবেদন অস্বীকার করছি না। ইউএস-বাংলা’র পাইলটের দোষ ছিল। অবতরণের সময় সঠিক পথে তিনি উড়োজাহাজ রাখতে পারেননি। তবে, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসির) চাইলে দুর্ঘটনা এড়াতে পারত।’

তিনি বলেন, ‘এটিসি যখন দেখছে, এয়ারক্রাফট সঠিক পথে নেই, তখন তাদের দায়িত্ব সঠিক নির্দেশনা দেয়া। বড় ভূমিকা রাখা, যাতে দুর্ঘটনা রোধ করা যায়। কিন্তু, দুঃখের বিষয় এটিসি এক্ষেত্রে তেমন ভূমিকা রাখতে পারেনি।’

সালাহ উদ্দিন বলেন, ‘ফ্লাইট পরিচালনার আগে ক্যাপ্টেন আবিদ সুলতান ধূমপান করেছিলেন। এটি তেমন গুরুত্বপূর্ণ নয়, নিষেধাজ্ঞাও নেই। তার মৃত্যু সনদে কিন্তু ধূমপানের কোনো প্রভাব পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘পাইলট মানসিকভাবে দুর্বল ছিলেন। উড়োজাহাজ অপ্রোচ মিস করেছিল। তবে এটিসি চাইলে সঠিক নির্দেশনা দিতে পারতো।’

নেপাল সিভিল এভিয়েশন গঠিত তদন্ত কমিটির একমাত্র বাংলাদেশি সদস্য সালাহ উদ্দিন বলেন, ‘তারা চূড়ান্ত প্রতিবেদন তৈরির আগে আমাকে ড্রাফট পাঠান। সেগুলো দেখে আমি বেশকিছু সুপারিশ করেছি। গতকাল (রোববার) ফাইনাল প্রতিবেদন দেয়ার আগেও আমাকে কপি দেয়া হয়। সেখানে আমি আমার সুপারিশ দেখতে পাইনি। এটিসি পুরোপুরি এড়িয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমি এটিসির দুর্বলতা ও প্রশিক্ষণসহ বিভিন্ন দিক সুপারিশে তুলে ধরে, তা চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভূক্ত করার অনুরোধ করেছি। এখন সেটি করা না হলে আমরা আইকাওতে অভিযোগ করব।’

সালাহ উদ্দিন বলেন, ‘নেপালের প্রতিবেদনেই স্পষ্ট, এয়ারক্রাফটে কোনো সমস্যা ছিল না। আবহাওয়া স্বাভাবিক ছিল। এয়ারক্রাফট নিজেই চালাচ্ছিলেন ক্যাপ্টেন আবিদ এবং এটিসিতে তিনিই কথা বলেন।’

সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার মার্শাল নাইম হাসান বলেন, ‘আমরা নেপালের প্রতিবেদন অস্বীকার করছি না। তবে এটিসি নিয়ে আমাদের সুপারিশগুলো আসলে প্রতিবেদন পূর্ণতা পেত।’

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের প্লেনটি ২০১৮ সালের ১২ মার্চ ৭১ জন আরোহী নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ মোট ৫১ জন নিহত হয়। এর মধ্যে ২৭ জনই বাংলাদেশের।

ভয়াবহ ওই দুর্ঘটনা তদন্তে নেপাল সরকার ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। বাংলাদেশ থেকেও তদন্তে যুক্ত হয় ৬ সদস্যের একটি দল। ৩৩ বছর পর বাংলাদেশি কোনো প্লেনের এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত