আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ঐক্যফ্রন্টের দুই এমপির শপথ নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক : কাদের

ঐক্যফ্রন্টের দুই এমপির শপথ নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের দুই এমপির শপথ নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এটাকে আমি ইতিবাচক হিসেবে নিচ্ছি। এটা তো ভাল। তারা সংসদে আসলে অবশ্যই আমরা স্বাগত জানাব। আমরা চাই, তারা আলোচনা করবেন, বিতর্কে অংশ নেবেন। তারা যতই সমালোচনা করবেন ততই গণতন্ত্র শক্তিশালী হবে।

আপনি মির্জা ফখরুল ইসলামকে সংসদে আমন্ত্রণ জানিয়ে ফোন করবেন কি না, এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সেক্রেটারি যদি বলেন পক্ষপাতমূলক নির্বাচন হয়েছে, তাহলে তিনি কি পক্ষপাতমূলকভাবে নির্বাচিত হয়েছেন? তিনি কীভাবে নির্বাচিত হলেন? তিনি কারো দয়ায় নির্বাচিত হননি। এটা তার অধিকার। তাকে ফোন করে আনতে হবে কেন?

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিএনপি গণভবনে যাবে না, এটাকে আপনি কীভাবে দেখছেন? এ প্রশ্নে তিনি বলেন, দেখুন, এই নির্বাচন ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। ফলে বিএনপি কেন বিতর্ক তৈরির চেষ্টা করছে, এটা বোধগোম্য নয়।

ওবায়দুল কাদের বলেন, অস্ট্রেলিয়া এবং জাপানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে। ভারতসহ সার্কভুক্ত দেশগুলো অনেক আগেই শুভেচ্ছা জানিয়েছে। এখন বিএনপি যে চেষ্টাটা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, সেটাতে কিন্তু তারা ফেল করেছে। তাদের এই অপচেষ্টা সফল হয়নি। যুক্তরাষ্ট্রসহ সারা দুনিয়ার বিভিন্ন দেশে তারা চিঠি লিখেছে, তাতে কেউ সাড়া দেয়নি। সবাই নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছে।

তিনি বলেন, এমতাবস্থায় তারা যে কয়টা আসনই পেয়েছেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তাদের সংখ্যা কত সেটা আমরা দেখব না। তারা যদি কোনো যুক্তিসঙ্গ বিষয় সংসদে উপস্থাপন করে তাহলে আমরা সেটা বিবেচনা করব। ফেব্রুয়ারির ২ তারিখে সব দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারা আসতে পারেন। এটা একটা গার্ডেন পার্টি। ফাঁকে ফাঁকে কথা বলা যাবে। তারা কেন আসবেন না, এটা তাদের ব্যাপার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা নির্বাচনের আগে দুই দফা সংলাপ করেছি। ফলে তাদের আমরা আগেও গুরুত্ব দিয়েছি। এখানে তারা আসলে আলাপ-আলোচনা হতে পারত। কিন্তু তারা যেভাবে বিষয়টিতে রিঅ্যাক্ট করেছেন, সেটা তাদের স্বভাবসুলভ নেতিবাচক রাজনীতি।

উপজেলা নির্বাচনে বিএনপি যাবে না বলে ঘোষণা দিয়েছে, এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটাই তাদের শেষ কথা কি না, তা আমি জানি না। তারা আসুক, সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচন করতে সব সহযোগিতা থাকবে। তারা নির্বাচনে না এসে ভুল করবেন কি সঠিক করবেন, সেটা তাদের বিষয়।

অংশগ্রহণমূলক নির্বাচন হলেও বিএনপিকে ছাড়াই সংসদ শুরু হচ্ছে, বিষয়টিকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপি তাদের নিজেদের সরিয়ে নিচ্ছে। তারা যদি অংশ না নেয় তাহলে আমরা কি তাদের জোর করে আনব? বিএনপি তো গেল পাঁচ বছর সংসদে ছিল না, সংসদ চলেনি?

তিনি বলেন, পৃথিবীর কোন দেশে পারফেক্ট নির্বাচন হয়েছে, সেটা কি বলতে পারবেন? বাঘা বাঘা দেশেও নির্বাচন নিয়ে কথা উঠেছে। ভুল-ত্রুটি থাকতে পারে। সেটা ব্যাপার নয়। সেটাতে বৈধতার কোনো সংকট তো নেই। তবে আমাদের এই ইলেকশনে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার উঠেছে তাতে কোনো সন্দেহ নেই।

সেনা সরকারের সময় আপনার বইয়ে লিখেছেন, একসঙ্গে দুইবার এই দেশে কোনো দলই ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ টানা তৃতীয় বার ক্ষমতায় এসেছে, তাহেলে আপনার ভবিষ্যতবাণী কি ভুল? এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, দৃশ্যপট সব সময় এক থাকে না। আমি যখন লিখেছি, তখন প্রেক্ষাপট তেমনই ছিল। এটা তো জনমতের ওপর নির্ভর করে। জনমত যখন পাল্টে গেছে, তখন পরিস্থিতি তো পাল্টাতে পারে, তাই না?

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত