আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

জনপ্রিয় হচ্ছে ৯৯৯, এক বছরে ১৩ লাখ কল

জনপ্রিয় হচ্ছে ৯৯৯, এক বছরে ১৩ লাখ কল

পুলিশি সহায়তা, অগ্নিনির্বাপণ ও অ্যাম্বুলেন্স— এই তিনটি সেবা কার্যক্রম সহজে জনসাধারণের কাছে পৌঁছে দিতেই এক বছর আগে চালু করা হয়েছিল জরুরি সেবা ‘৯৯৯’।

এই এক বছরে জনপ্রিয় হয়েছে এই হেল্পলাইন, বেড়েছে এর ব্যাপ্তিও। আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর থেকে বিগত এক বছরে এই হেল্পলাইনে ১৩ লাখেরও বেশি কল এসেছে।

এরই মধ্যে এই হেল্পলাইনকে সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দেয়া হচ্ছে, যার মাধ্যমে পরবর্তী কার্যক্রম শেষে শিগগিরই ‘৯৯৯’ আলাদা ইউনিট হিসেবে কাজ শুরু করতে পারবে।

ভয়েস কলের পাশাপাশি ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপেও ‘৯৯৯’ সেবা চালু করেছে পুলিশ। কিছুদিন আগে থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগের এসব মাধ্যমে এই সেবা দেয়া হচ্ছে।

এ ছাড়া যাত্রী নিরাপত্তা বাড়ানো এবং যৌন হয়রানি ঠেকাতে গণপরিবহনেও জরুরি সেবার জাতীয় হেল্পডেস্ক নম্বর ৯৯৯ প্রদর্শন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

জনগণের সেবার পরিধি বাড়ার কারণে জরুরি এই সেবাটি পরিচালনা করতে পুলিশের পক্ষ থেকে আরও অনেক বিশেষ পরিকল্পনা নেয়া হচ্ছে। একসঙ্গে ৫০০ কল রিসিভ করার মতো সক্ষমতার একটি কল সেন্টার গড়ে তুলতে প্রকল্প তৈরি করা হচ্ছে। প্রকল্পের আওতায় ডেমরা এলাকায় ১০তলা একটি ভবন করা হবে।

পুলিশের তথ্য অনুসারে, গত এক বছরে ৯৯৯- এ ১৩ লাখের বেশি কল এসেছে। তবে এসব কলের মধ্যে ১০ লাখের বেশি কলই ছিল অপ্রয়োজনীয়। মোট প্রয়োজনীয় কলের ৭৫ শতাংশই ছিল পুলিশি কার্যক্রম সংশ্লিষ্ট। এর বাইরে ২০ শতাংশ ফায়ার সার্ভিস সেবার জন্য এবং বাকিটা অ্যাম্বুলেন্স সেবার জন্য।

জরুরি সেবা ৯৯৯-তে কাজ করেন এমন কর্মকর্তারা জানান, প্রাণনাশের আশঙ্কা, ধর্ষণ–সংক্রান্ত ঘটনা, গৃহকর্মী নির্যাতন, কাউকে আটকে রাখা, লিফটে আটকে পড়া, অসুস্থ হয়ে পড়ে থাকা, দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা, অ্যাম্বুলেন্স, পারিবারিক সমস্যা সমাধান, নিখোঁজ শিশু উদ্ধার, গাছ কাটা বন্ধ করা, শব্দদূষণ ছিনতাইসহ নানা ধরনের সমস্যায় সাধারণ ও বিপদগ্রস্ত মানুষকে তারা এ পর্যন্ত সহযোগিতা করেছেন।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরীক্ষামূলক কাঠামোর মাধ্যমে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে ২০১৬ সালের ১১ অক্টোবর পাইলট কর্মসূচির আওতায় ৯৯৯ সেবা চালু করে। জাতীয় হেল্পডেস্ক নামে এর যাত্রা শুরু হলেও পরে নাম হয় ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস’।

প্রায় এক বছর পর ২০১৭ সালের ৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সার্ভিসের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয় পুলিশ সদরদপ্তরকে। পরে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে একটি দল এই সেবা কার্যক্রম চালুর প্রক্রিয়া শুরু করেন। একই বছরের ১২ ডিসেম্বর রাজধানীর আবদুল গণি রোডের সেন্ট্রাল পুলিশ কন্ট্রোল রুম ভবনে এ সেবা সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এরপর থেকে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে ৯৯৯ সেবা। ভবিষ্যত রেফারেন্স ও মামলার এভিডেন্সসহ বিভিন্ন প্রয়োজনে ‘৯৯৯’ নম্বরে আসা প্রত্যেকটি কল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ধারণ করা (রেকর্ডেড) হচ্ছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত