আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে চার ধাপ অবনমনের মধ্য দিয়ে সাত বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। প্যারিসভিত্তিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচক-২০১৯ এ বাংলাদেশের এই অবনতির কথা বলা হয়েছে। এই বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান এবার ১৮০ দেশের মধ্যে ১৫০তম।প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ার দুই দেশ, নরওয়ে ও ফিনল্যান্ড।

২০১৯ সালের ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’ বলছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকারের প্রশ্নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে আছে। সাতটি মাপকাঠিতে বিচার করে একটি দেশের সংবাদমাধ্যম কতটা স্বাধীনতা ভোগ করছে তা বোঝার চেষ্টা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস। এই সাতটি মাপকাঠি হল- সংবাদমাধ্যমে বহু মতের প্রকাশ, সংবাদ মাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ, স্ব-আরোপিত সেন্সরশিপ, আইনি কাঠামো, সংবাদমাধ্যমের কাজে স্বচ্ছতা, অবকাঠামো, সংবাদকর্মীদের ওপর নিপীড়ন। সবগুলো মাপকাঠির স্কোরের গড় করে তৈরি করা হয়েছে একটি দেশের গ্লোবাল স্কোর। ১০০ পয়েন্টের এই সূচকে যে দেশের স্কোর যত কম, সে দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা তত বেশি।

এ বছরের সূচকে ১৫০তম অবস্থানে থাকা বাংলাদেশের স্কোর দেখানো হয়েছে ১০০ এর মধ্যে ৫০ দশমিক ৭৪। গতবছর বাংলাদেশের স্কোর ছিল ৪৮.৬২, আর বিশ্বে অবস্থান ছিল ১৪৬ নম্বরে। গত ছয় বছরের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ১৪৪ থেকে ১৪৬ এর মধ্যে ঘোরাফেরা করছিল। এবার তা এক ধাক্কায় চার ধাপ নেমে এসেছে।

গত মঙ্গলবার আরএসএফ এর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৫০তম। তাদের সূচকে এ বছর বাংলাদেশের স্কোর ৫০ দশমিক ৭৪। অথচ গত বছর ৪৮ দশমিক ৩৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম। ইউরোপের দেশ নরওয়ে এবারও টানা তৃতীয় বারের মতো শীর্ষে রয়েছে। দেশটির স্কোর ৭ দশমিক ৮২। অলাভজনক সংস্থা আরএসএফ মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বজুড়ে আন্দোলন চালিয়ে আসছে। ২০০২ সাল থেকে তারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের গণমাধ্যমের স্বাধীনতার সূচক প্রকাশ করছে যার মাধ্যমে দেশগুলোর মধ্যে গণমাধ্যম কতটা মুক্তভাবে কাজ করতে পারে তার একটি তুলনামূলক অবস্থার কথা জানা যায়। এবার প্রথম পাঁচটি স্থান পেয়েছে ইউরোপের পাঁচ দেশ। নরওয়ের পরের এই চারটি দেশ হলো যথাক্রমে ফিনল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও পাকিস্তানের অবস্থানও পড়তির দিকে থাকলেও দুটি দেশই গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এর মধ্যে ভারত ৪৫ দশমিক ৬৭ স্কোর নিয়ে রয়েছে ১৪০তম স্থানে। এর দুই ধাপ নিচেই পাকিস্তানের স্কোর ৪৫ দশমিক ৮৩। এক বছরে ভারত ও পাকিস্তানের অবস্থান নেমেছে দুই ও তিন ধাপ। অন্যদিকে ১০৬তম হয়ে অবস্থান অপরিবর্তিত রয়েছে নেপালের। তালিকার সবার শেষে রয়েছে তুর্কমেনিস্তান। আর তলার পাঁচে আরও রয়েছে উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, চীন ও ভিয়েতনাম।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত