আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফলের রস না স্মুদি: কোনটি আপনার সকালকে করবে আরও স্বাস্থ্যকর?

ফলের রস না স্মুদি: কোনটি আপনার সকালকে করবে আরও স্বাস্থ্যকর?

ব্যস্ত জীবনে ঝামেলা এড়াতে অনেকেই সকালের নাশতা এড়িয়ে যান। শরীরের জন্য এই অভ্যাস মোটেও ভালো নয়। কেউ কেউ সহজ খাবার হিসেবে সকালে খেয়ে নেন ফলের রস কিংবা স্মুদি। তবে ফলের রস ও স্মুদির মধ্যে কোনটা আসলে স্বাস্থ্যকর?

সকালের নাশতায় ফলের রস খাওয়া কি ঠিক?
আমেরিকা, কানাডা ও ইরানের বেশ কিছু গবেষণায় দেখা গেছে, কমলালেবু বা আপেলের রস দেহের প্রদাহ কমায় এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা ঠিক রাখে। তা ছাড়া ফলের রস ভিটামিন ও মিনারেল থাকে। কিন্তু তারপর ফলের রস না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। ভারতীয় পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক বলেন, সকালের নাশতায় কোনও মতেই ফলের রস খাওয়া ঠিক নয়। তা ছাড়া ফলের রস স্বাস্থ্যকরও নয়।’সাধারণত ফল বা সবজি থেকে রস বের করলে তার মধ্যে থাকা ফাইবার নষ্ট হয়ে যায়। এতে তখন থাকে কিছু মিনারেল এবং ফ্রুক্টোজ়। একে ‘ফ্রি সুগার’ও বলা হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দৈনিক ক্যালোরির ১০%-এর কম ‘ফ্রি সুগার’ খাওয়া উচিত। অন্যদিকে, ১৫০ মিলি ফলের রসে প্রায় ১৪ গ্রাম চিনি থাকে। দিনের পর দিন এ ভাবে ফলের রস খেলে টাইপ-২ ডায়াবিটিসের ঝুঁকি বাড়তে পারে।

ভারতীয় পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায় বলেন, অনেকেই কেনা ফলের রস খায়। এতে ফলের গুণ কম, চিনি বেশি থাকে। প্যাকেটজাত ফলের রস আরও বিপজ্জনক। 

পুষ্টিবিদরা বলেন, সকালের নাশত, মিড স্ন্যাকস হিসেবে ফলের রস কখনওই ভালো খাবার নয়। এতে শরীরে কোনও পুষ্টি পৌঁছয় না। উল্টে রোগের ঝুঁকি বাড়ায়। পুষ্টিবিদ শ্রেয়সীর মতে,গোটা ফল খেলে অনেক বেশি উপকারিতা মেলে। পুষ্টিবিদ ঈশানী জানান, যাদের চিবিয়ে খাবার খেতে বা খাবার গিলতে কষ্ট হয়, তারা ফলের রস খেতে পারেন। তবে প্রতিদিন খাওয়াও ঠিক নয়। 

ফলের রসের চেয়ে কতটা উপকারী স্মুদি?
স্মুদি তৈরিতে দই, দুধ, বিভিন্ন ধরনের বাদাম, বীজ, ফল, এমনকী ওটসের মতো গোটা শস্যও ব্যবহার করা হয়। আবার শাকসবজি দিয়েও স্মুদি থেরি করা হয়। পুষ্টিবিদ শ্রেয়সীর মতে, ‘ফলের তুলনায় অনেক গুণ বেশি স্বাস্থ্যকর স্মুদি। এতে ফাইবার, ভিটামিন, খনিজ সব পাওয়া যায়।’ দিনের শুরুতে অনায়াসে একগ্লাস স্মুদি খাওয়া যায়। আর স্মুদিতে যদি ফল দেওয়া হয় তা আরও বেশি পুষ্টিকর হবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত