আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের নতুন পদক্ষেপ: কমছে স্বর্ণের দাম

বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের নতুন পদক্ষেপ: কমছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছেন। এর পরেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় প্রভাব পড়তে শুরু করেছে।

আজ সোমবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩১১ দশমিক শূন্য ৯ ডলারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ দশমিক ৩০ ডলারে।

গতকাল রোববার ট্রাম্প জানায়, যুক্তরাষ্ট্র শিগগিরই বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে দেশগুলোকে নতুন উচ্চহারে শুল্ক কার্যকরের বিষয়ে অবহিত করা হবে এবং ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। এর মধ্যে কিছু দেশের জন্য নতুন শুল্ক কার্যকর করার সময়সীমা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলেন, এই স্বল্পমেয়াদি শুল্ক ছাড়ের ঘোষণাই স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন, ফলে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে।

বিশ্ববাজারে রুপার দামও দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ ডলারে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৫৮ দশমিক ৬২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ দশমিক ২৩ ডলারে।

এইদিকে, ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়েছেন, যারা ব্রিকস জোটের কথিত ‘অ্যান্টি-আমেরিকান’ নীতিকে সমর্থন করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি এই ‘অ্যান্টি-আমেরিকান’ নীতির ব্যাখ্যা দেননি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বাণিজ্য উত্তেজনা ও নতুন শুল্কের কারণে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, যার প্রভাব পড়বে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পরিকল্পনার ওপরও। বর্তমানে বিনিয়োগকারীরা বছরের মধ্যে মাত্র দুটি সুদের হার কমানোর প্রত্যাশা করছে।

গত সপ্তাহেই ট্রাম্প বড় আকারের করছাড় ও সরকারি ব্যয় বৃদ্ধির বিল আইনে পরিণত করেছেন, যা আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ ট্রিলিয়ন ডলারের বেশি বাড়াতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত