আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দল ঘোষণা: দুই মালিঙ্গার জোড়া হুমকি

শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দল ঘোষণা: দুই মালিঙ্গার জোড়া হুমকি

একসময় সীমিত সংস্করণের অধিনায়ক ছিলেন দাসুন শানাকা। সঙ্গে তিন সংস্করণের নিয়মিত সদস্যও ছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। মাঝে অধিনায়কত্ব হারানোর সঙ্গে দলেও জায়গা হারিয়েছেন।

সেই শানাকা এইবার এক বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে নিজেকে আবারও প্রমাণের সুযোগ পাচ্ছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে পাল্লেকেলেতে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। 
শানাকার মতোই অপেক্ষা ফুরিয়েছে দিনেশ চান্ডিমালেরও। তবে সতীর্থর চেয়ে বেশি, ৩ বছর।

সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ধর্মশালায় খেলেন ৩৫ বছর বয়সী ব্যাটার। দুইজন অভিজ্ঞ জায়গা পেলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দীর্ঘ সংস্করণ থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথউস সুযোগ পাননি। এ ছাড়া দরের নিয়মিত ব্যাটাররাই সুযোগ পেয়েছেন।
পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন দলের নিয়মিত মুখ পেসার মাতিশা পাথিরানা।

তার সঙ্গে আছেন আরেক ‘মালিঙ্গা’ নুয়ান তুষারাও। দুজনকে সঙ্গ দেবেন ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দোরা। স্পিনে থাকছেন মহীশ তিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুনিথ ভেল্লালাগে। দলের অধিনায়ক যথারীতি চরিত আসালাঙ্কা।
তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে।

বাকি দুই ম্যাচের একটি ডাম্বুলায়, ১৩ জুলাই। আর শেষ ম্যাচ হবে কলম্বোয়, ১৬ জুলাই। বর্তমানে দুই দল ওয়ানডে সিরিজে ব্যস্ত। ১-১ সমতার সিরিজটির শেষ ম্যাচ আগামীকাল পাল্লেকেলেতেই।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দল

চরিত আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জেফরি ভ্যান্ডারসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, ইশান মালিঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাথিসা পাতিরানা, চামিকা করুণারত্নে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত