আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

হোটেলের দরজার সামনে ৬ ফুট লম্বা কুমির

হোটেলের দরজার সামনে ৬ ফুট লম্বা কুমির

ছবিঃ এলএবাংলাটাইমস

রাতের বেলা হোটেলে নিজের ঘরে ঘুমিয়ে আছেন—দরজার বাইরে কারও চলাফেরার শব্দে ঘুম ভেঙে গেল। ভাবছেন, কোনো পরিচ্ছন্নতাকর্মী এসেছেন, এত রাতে! এসব যখন মাথায় ঘুরছে, ততক্ষণে হইচইয়ের শব্দ বাড়ছে। কয়েক মিনিটের মধ্যে পুরো মোটেল জেগে ওঠে। কারণ, এক অতিথির কক্ষের বাইরে ঘোরাফেরা করছে ছয় ফুট লম্বা এক কুমির।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির বাজেট হোস্ট ট্রাভেলার্স মোটেলে। আতঙ্কিত একাধিক ব্যক্তি পুলিশে ফোন দিয়ে জানান, একটি কুমির মোটেলের ভেতরে ঘোরাফেরা করছে। খবর পেয়ে পুলিশ ছুটে এসে দেখে, ঘটনা সত্যিই—একটি জীবন্ত কুমির এক অতিথির কক্ষের দরজার সামনে চুপচাপ শুয়ে আছে।

পরে জানানো হয়, কুমিরটি নিউইয়র্ক থেকে নর্থ ক্যারোলাইনার এক চিড়িয়াখানায় নেওয়া হচ্ছিল, পথে মালিকের চোখ ফাঁকি দিয়ে সেটি বেরিয়ে যায়। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে কুমিরসহ এমন বিপজ্জনক প্রাণী ও বিদেশি প্রাণী পোষা আইনত নিষিদ্ধ।

ফেয়ারফ্যাক্স পুলিশ বিভাগ বলেছে, তাদের কর্মকর্তারা নিরাপদে কুমিরটিকে ধরে ফেলেছেন এবং মালিকসহ কাউন্টির সীমান্তের বাইরে পৌঁছে দেওয়া হয়েছে। প্রাণী সুরক্ষা পুলিশ তাদের সঙ্গে পুরো অভিযানে অংশ নেয়।

ফেয়ারফ্যাক্স পুলিশ বিভাগ তাদের ক্যামেরায় ধারণ করা কুমির ধরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ফেয়ারফ্যাক্স পুলিশ বিভাগের এক কর্মকর্তাকে বিস্ময়ের সঙ্গে বলতে শোনা যায়, ‘হায় হায়! এ তো আসলেই একটা কুমির! মোটেলের বাইরে সত্যি একটা কুমির আছে!’

ঘটনাটি দ্রুতই মোটেলের অতিথি ও আশপাশের স্থানীয় মানুষের মনোযোগ কাড়ে, কৌতূহলী মানুষের ভিড় বৃদ্ধি পায়। ভিডিওর একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তাকে পাশে থাকা একজনকে সতর্ক করে বলতে শোনা যায়, নিরাপদ রাখতে চাইলে নিজের কুকুরটিকে ভেতরে নিয়ে যান 

তবে ওই ব্যক্তি সতর্কতার চেয়ে কৌতূহলে যেন বেশি মজে ছিলেন। তিনি জবাব দেন, ‘জানি, কিন্তু আমি ওটাকে দেখতে চাই।’ মোটেলের অতিথিরা এ ঘটনার রোমাঞ্চকর অভিজ্ঞতা বহুদিন মনে রাখবেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত