আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

লস এঞ্জেলেসে গৃহহীন মাদকাসক্তদের জন্য নতুন হুমকি ‘জম্বি ড্রাগ’ ট্রান্ক

লস এঞ্জেলেসে গৃহহীন মাদকাসক্তদের জন্য নতুন হুমকি ‘জম্বি ড্রাগ’ ট্রান্ক

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়ছে এক মারাত্মক পশু নিরোধক মাদক ‘ট্রান্ক’ (Tranq), যা বিশেষজ্ঞ ও ফেডারেল সংস্থাগুলোর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত শহরের গৃহহীন মাদকসেবীদের মধ্যে এই মাদক ফেন্টানিলের সঙ্গে মিশিয়ে ব্যবহারের ফলে ওভারডোজ ও ভয়াবহ শারীরিক ক্ষতি ঘটছে।

'জম্বি ড্রাগ' নামে পরিচিত ট্রান্ক বা জাইলাজিন (Xylazine) মূলত পশুদের অজ্ঞান করার জন্য তৈরি একটি ওষুধ। বর্তমানে এটি অবৈধভাবে আমদানি হয়ে স্ট্রিট ফেন্টানিলের সঙ্গে মিশ্রিত হচ্ছে। এর প্রভাবে ব্যবহারকারীদের শরীরে পচন ধরছে এবং তারা আধা-অচেতন, ঘোরের মতো অবস্থায় চলে যাচ্ছেন।

গবেষকরা সতর্ক করছেন, ট্রান্ক অপিওইড নয়, ফলে Narcan-এর মতো সাধারণ ওভারডোজ চিকিৎসা পদ্ধতিও এতে কাজ করে না।

ড. জোসেফ ফ্রিডম্যান, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (সান দিয়াগো)-এর গবেষক, বলেন, “এটাই এখন আমাদের নতুন বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে। ট্রান্কের ব্যবহার ছড়িয়ে পড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও মেক্সিকো পর্যন্ত।”

ডাউনটাউন এলএ’র স্কিড রো এলাকায় এক মাদকসেবী জোশ বুকার বলেন, মাত্র তিন দিনের ব্যবহারে তার আঙুল পচে গেছে।

“ওরা ফেন্টানিলের সঙ্গে ট্রান্ক মেশায়… এরপর শরীরে হঠাৎ করে ফোসকা ওঠে,” জানান বুকার।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে, ২০২৪ সালে এখন পর্যন্ত তারা ৪৮,০০০ পাউন্ড মাদক আটক করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ট্রান্ক পাওয়া গেছে।

সিডনি আকি, সান দিয়াগো ফিল্ড অফিসের পরিচালক বলেন, “আমরা ট্রান্ক মূলত ফেন্টানিলের সঙ্গে মিশ্রিত অবস্থাতেই পাচ্ছি।”

যদিও পরিমাণে এই মুহূর্তে কম, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA) জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ট্রান্কযুক্ত পিল ও পাউডার জব্দের হার দ্বিগুণ হয়েছে। অনেক স্থানীয় ল্যাব এটি নিয়ন্ত্রিত মাদক নয় বলে নিয়মিত পরীক্ষা করে না, ফলে প্রকৃত পরিসংখ্যানও কম রিপোর্ট হচ্ছে।

সান দিয়াগোর DEA ল্যাবে স্পেশাল এজেন্ট ব্রায়ান ক্লার্ক বলেন, “লস এঞ্জেলেস থেকে জব্দকৃত মাদকে দেখা গেছে বেগুনি রঙে রঞ্জিত ট্রান্ক-যুক্ত ফেন্টানিল, যা ড্রাগ বিক্রেতারা এক ধরণের বিপণন কৌশল হিসেবে ব্যবহার করছে। এই পরিমাণ যথেষ্ট ছিল পুরো ডাউনটাউন এলএ-কে মেরে ফেলার জন্য।”

DEA এলএ ডিভিশনের স্পেশাল এজেন্ট ম্যাথিউ অ্যালেন বলেন, “স্কিড রো-তে মানসিক অসুস্থ ও আসক্ত মানুষেরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। মাদক ব্যবসায়ীরা এই দুর্বল মানুষদের টার্গেট করছে।”

তবুও অনেক ব্যবহারকারী এই ভয়াবহতা সত্ত্বেও মাদক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না।

বুকার বলেন, “এটা এক ধরনের জুয়া—যা আমরা প্রতিদিন খেলি। এটাই আমাদের বাস্তবতা।”

এই পরিস্থিতি লস এঞ্জেলেসে গৃহহীন মাদকসেবীদের জন্য এক নতুন ও বিপজ্জনক মহামারির আকার নিচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত