আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে

লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের মধ্যে চলমান আইনি দ্বন্দ্বে বড় জয় পেয়েছেন ট্রাম্প। এক মার্কিন আপিল আদালত রায় দিয়েছে, ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নরের সম্মতি ছাড়াই লস এঞ্জেলেসে মোতায়েনকৃত ন্যাশনাল গার্ডের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।

এই রায় এসেছে এমন এক সময়ে, যখন ট্রাম্প অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভের প্রেক্ষিতে প্রায় ৪,০০০ ন্যাশনাল গার্ড সদস্য লস এঞ্জেলেসে মোতায়েন করেন। স্থানীয় কর্মকর্তারা এই সিদ্ধান্তকে "অপ্রয়োজনীয় উস্কানি" বলে সমালোচনা করেন।

তিন বিচারকের একটি প্যানেল জানায়, “ফেডারেল কর্মী ও সম্পত্তি সুরক্ষার” জন্য প্রেসিডেন্টের পক্ষে এই মোতায়েন আইনসঙ্গত।

এর আগে, এক নিম্ন আদালতের বিচারক ট্রাম্পের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বলেছিলেন, তিনি কংগ্রেসের নির্ধারিত আইন অনুসরণ করেননি। তবে আপিলের মাধ্যমে সেই রায় স্থগিত রাখা হয় এবং এখন তা বাতিল হয়েছে।

রায়ের পর ট্রাম্প বলেন, “এটা শুধু ক্যালিফোর্নিয়া নয়, পুরো আমেরিকার জন্য বড় জয়। আমাদের নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব।”

তবে আদালত এটাও জানিয়েছে, প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত একেবারেই বিচারবর্হিভূত নয়। গভর্নর নিউজম বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প রাজা নন। আমরা এই স্বৈরতান্ত্রিক সামরিক ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেব।”

ট্রাম্প প্রশাসন দাবি করেছে, তারা অভিবাসন এজেন্ট এবং ফেডারেল সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে লস এঞ্জেলেসে গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে, যদিও গভর্নর নিউজম এর বিরোধিতা করেছেন।

উল্লেখ্য, কোনও গভর্নরের সম্মতি ছাড়া প্রেসিডেন্ট কর্তৃক ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনা সর্বশেষ ঘটেছিল যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস আন্দোলনের সময়, ৫০ বছরেরও বেশি আগে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত