আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাংলাদেশে বিনিয়োগ-বাণিজ্যে এখনও অনেক বাধা : ইইউ

বাংলাদেশে বিনিয়োগ-বাণিজ্যে এখনও অনেক বাধা : ইইউ

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে এখনও অনেক বাধা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক। আর এ কারণে ইইউ-বাংলাদেশের মধ্যে হওয়া সংলাপগুলি সফল হয়নি বলেও মনে করেন তিনি।

রবিবার সকাল ১১টায় ‘ইইউ-বাংলাদেশ পঞ্চম বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ শুরু হয়। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিয়ে পঞ্চম রাউন্ডের সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিংকসহ আটটি দেশের রাষ্ট্রদূত এবং ইইউ বিজনেস সেক্টরের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

ডায়ালগের উদ্বোধনী পর্বে রেন্সজে তেরিংক বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা শুরুর ক্ষেত্রে আইনি সংস্কার প্রক্রিয়া এখনও জটিল। নীতি কাঠামোর অনিশ্চয়তা ও নিয়ন্ত্রকসংস্থার দুর্বল তদারকির মতো বাধাগুলো এখনও রয়েছে।’

বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে তাই ২০২১ সালের মধ্যে মানসম্মত বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইইউর বাজারে এখন আমরা জিএসপি সুবিধা পাই। কিন্তু উন্নয়নশীল দেশে পরিণত হলে আমরা এ সুবিধা পাব না। তাই আমরা জিএসপি প্লাস সুবিধা পেতে চাই। এ সুবিধা পাওয়ার জন্য আমাদের ২৭টি কম্পোনেন্ট ফুলফিল করতে হবে। এসব কম্পোনেন্ট পূর্ণ করার ক্ষেত্রে ইইউর সহযোগিতা চাই।’

এছাড়া রপ্তানির বাজারে বৈচিত্র আনতে ইইউএর সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী।

সংলাপে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল হক, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশের রফতানির সবচেয়ে বড় অংশীদার। ২০১৮-১৯ অর্থবছরে ইইউ দেশগুলোতে ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা হয়। যা মোট রপ্তানির প্রায় ৫৮ শতাংশ। বাংলাদেশ ইইউভুক্ত দেশে রপ্তানির ক্ষেত্রে ইবিএর (অস্ত্র ছাড়া বাকি সব পণ্য) আওতায় জিএসপি সুবিধা ভোগ করছে।

তবে ইইউভুক্ত দেশগুলোর যেসব কোম্পানি বাংলাদেশ ব্যবসা করছে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে গত ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়াালগ করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু সেগুলোই তেমন অগ্রগতি হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত