আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে বেড়িয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে।

মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ‘ডব্লিউটিও মিনিস্টারিয়াল মিটিং অফ ডেভেলপিং কান্ট্রিজ-২০১৯’ এ বক্তৃতাকালে তিনি একথা বলেন। ভারতের বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশ্বের ২৩টি উন্নয়নশীল দেশের মন্ত্রীগণ এ সভায় যোগদান করেছেন।

টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে বেড়িয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় ডব্লিউটিও’র সহযোগিতা প্রয়োজন হবে বাংলাদেশের। বাংলাদেশ বিশ্বয়কর উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল মধ্যম আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। আজ তা সম্ভব হয়েছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ ডিজিটাল মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবার পর সকল দেশের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বিশ্ববাণিজ্য আলোচনায় এলডিসিভুক্ত দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় চলমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে ভবিষ্যৎ করনীয় নির্ধারণে ডব্লিউটিওকে বলিস্ট ভূমিকা রাখতে হবে।’

পরে টিপু মুনশি আনুষ্ঠানিকভাবে ভারতের বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূর সাথে একান্ত বৈঠক করেন। এসময় তিনি ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন পণ্যের উপর ভরত কর্তৃক আরোপিত এট্রি ডাম্পিং ডিউটি প্রত্যাহারের অনুরোধ জানান। বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বড় ধরনের ব্যবসায়িক অংশিদারিত্বের ভিত্তি স্থাপন করা সম্ভব।’ তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।

ভারতের বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাথে বাণিজ্য উন্নয়নে ভারত সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’

উল্লেখ্য, ইনফরমাল মিটিং অফ দি ডব্লিউটিও মিনিস্টার্স শিরোনামে এ মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ১১ মে ঢাকা ত্যাগ করেন। আগামী ১৫ মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত