আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আমার এসি লাগে না, ফ্যানেই সন্তুষ্ট: মতিয়া

আমার এসি লাগে না, ফ্যানেই সন্তুষ্ট: মতিয়া

মানুষ এখন অনেক বেশি আরামপ্রিয় হয়ে গেছে। বাংলাদেশে এয়ার কন্ডিশনার ব্যবহারও মাত্রা ছাড়িয়েছে। এসি ব্যবহার করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এটি ব্যবহারে লাগামছাড়া হলে চলবে না। ঘর শীতল করার জন্য আমার এয়ারকন্ডিশনের (এসি) হাওয়া লাগে না। আমি এখনও ফ্যান ব্যবহারেই সন্তুষ্ট থাকি। বললেন সাবেক কৃষিমন্ত্রী ও সংসদ সদস্য মতিয়া চৌধুরী।

শনিবার (১ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘বায়ুদূষণ: আমাদের করণীয় ও পদক্ষেপ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, প্রকৃতির প্রতিশোধ বড় নির্মম। কিন্তু সেসব ভুলে আমরা অনেক বেশি বস্তুবাদী ও ভোগবাদী হয়ে যাচ্ছি। আরামপ্রিয়তার স্বভাব আমাদের ছাড়তে হবে। এর জন্য কষ্ট করতে হবে।

সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, বিজ্ঞানের আবিষ্কারের ভালোটা নিতে হবে। মন্দটা পরিত্যাগ করতে হবে। এয়ার কন্ডিশনের অতি ব্যবহারের কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে। এসি ব্যবহার করা মানে দূষণকে নিমন্ত্রণ করে বাড়িতে আনা।

তিনি বলেন, সিরডাপের মোড়ে ২০০ বছরের পুরোনো একটি অশ্বত্থ গাছ ছিল, দেড়শ বছরের পুরোনো বাগানবিলাস ছিল। এগুলো মেজর জিয়ার শাসনামলে কাটা হয়েছে। এই মার্শালরা ক্ষমতায় বসে ঢাকা শহরকে তিলেতিলে খুন করেছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আফতাব আলী শেখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এই অধ্যাপক বলেন, বাংলাদেশের বায়ুতে অন্যসব গ্যাসীয় উপাদানের মাত্রা ক্ষতিকর সীমার নিচে থাকলেও ধূলিকণার পরিমাণ অনেক বেশি। এই কারণে মানব দেহ ও জীবজগতে মারাত্মক প্রভাব পড়ছে। এ দূষণ রোধ করতে সরকারকে আইন প্রণয়নসহ নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সেমিনারে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত, ইউজিসির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের কামরুল ইসলাম, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন, হাফিজা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত