আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশের বিভিন্ন স্থানে বন্যা, পানিবন্দি লাখো মানুষ

দেশের বিভিন্ন স্থানে বন্যা, পানিবন্দি লাখো মানুষ


দেশের উত্তর-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। নদ-নদীগুলোর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নয়টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ইতিমধ্যে কয়েকটি জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কমপক্ষে ১৮টি জেলায় মধ্যমেয়াদী এই বন্যা দেখা দিতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র রবিবার জানিয়েছে, দেশের নয়টি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এই জেলাগুলো হলো, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোণা এবং সুনামগঞ্জ। এছাড়া দেশের সব নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টের বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও ধরলা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপদসীমার উপরে অবস্থান করতে পারে। অপরদিকে লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টিপানি স্টেশনের মধ্যে ৮২টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ১৩ টিপানি স্টেশনের। অপরিবর্তিত আছে দুটি স্টেশন।

গত ২৪ ঘণ্টায় দেশের লরের গড়ে ৩৬০ মিলিমিটার, মহেশখোলা ২৪০ মিলিমিটার, সুনামগঞ্জ ২১৩ মিলিমিটার, ছাতক ১৩০ মিলিমিটার, লালাখাল ১৭৫ মিলিমিটার, জারিয়ানজাইল এ ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। রবিবার সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। একইভাবে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৯৫ মিলিমিটার। আর সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা ১৯০ মিলিমিটার।

এদিকে রবিবার বিকাল ৩টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিনদিন ধরেই ডালিয়া ব্যারেজ পয়েন্টে এ পরিস্থিতি বিরাজ করছে। এতে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের অন্তত পাঁচটি নদীর পানি পাশের জেলাগুলোয় ছড়িয়ে পড়তে পারে। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, পদ্মা, আত্রাই ও হাওর এলাকার নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে যেতে পারে। এক সপ্তাহ ধরে এসব নদীর পানি বাড়তে পারে। এক সপ্তাহ লাগবে নামতে। সব মিলিয়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৮ জেলায় আগামী দুই সপ্তাহ বন্যার পানি থাকতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়াজুড়ে মৌসুমি বায়ু এবার শক্তিশালী ও সক্রিয় রয়েছে। এর ফলে বাংলাদেশের উজানে ভারতীয় অংশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সামনের দিনে এই বৃষ্টি আরও বাড়তে পারে। ফলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় বন্যার আশঙ্কা আছে। তাই এই পুরো সময়ের জন্য সরকারকে বন্যা মোকাবিলা এবং ব্যবস্থাপনার কাজের প্রস্তুতি নিতে হবে।

এদিকে, বর্ষার শুরুর আকস্মিক এই বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে। ডুবে গেছে ফসলের জমি। এতে মানবেতর জীবনযাপন করছে উত্তর ও পূর্বাঞ্চলের লাখ মানুষ। বন্যা দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত