আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

‘সরকারের পূর্ব প্রস্তুতি থাকায় দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে’

‘সরকারের পূর্ব প্রস্তুতি থাকায় দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে’

সরকারের পূর্ব প্রস্তুতি থাকায় বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, বিশ্বের অনেক ধনী ও প্রভাবশালী দেশ করোনা সামলাতে ব্যর্থ হয়েছে। সরকার করোনার আগেই পরিস্থিতি সামলাতে প্রস্তুতি নিয়ে রেখেছিল, তাই বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় বাসগৃহের চাবি হস্তান্তর এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের কোনো মানুষ যাতে করোনাকালে খাদ্য সংকটে না ভোগেন, সে জন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। গৃহহীন মানুষের জন্য সরকার তাদের ঘর তৈরি করে দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে ও সহকারী কমিশানার (ভূমি) আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, আপন মিয়া, শফিকুল ইসলাম, ফারুক পাঠান, শহীদ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড় প্রমুখ।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অর্থায়নে ৫৪ লাখ টাকা ব্যয়ে ১৮ টি পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর তৈরী করে দেয়া হয়। এছাড়া ৫টি চা বাগানের ৫ হাজার ৫৪৬ জন চা শ্রমিক পরিবারকে দুই কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত