আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কক্সবাজারে সদ্য যোগ দেয়া ২ ওসির বদলী, নানা গুঞ্জন

কক্সবাজারে সদ্য যোগ দেয়া ২ ওসির বদলী, নানা গুঞ্জন

কক্সবাজারের টেকনাফ ও সদর থানার নবাগত দুই ওসিকে অকস্মাৎ বদলি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজারের জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, টেকনাফ থানার ওসি আবুল ফয়সলকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এবং সদর থানার ওসি খায়রুজ্জামানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে।

সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন জনতা। পরে থানা পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাজতে রাখে। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাজত থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মুহাম্মদ শাহজাহান কবিরকে প্রত্যাহার করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়। পরে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে চলতি দায়িত্ব দেয়া হয়। একপর্যায়ে গত ১৭ আগস্ট জেলা পুলিশের এক আদেশে পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামানকে ওসি হিসেবে নিযুক্ত করা হয়।

এছাড়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হন আবুল ফয়সল। এর আগে তিনি কুমিল্লার চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করতেন। ওসি আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

টেকনাফের নবাগত ওসি আবুল ফয়সল দায়িত্ব পাওয়ার পক্ষকাল এবং খায়রুজ্জামান দায়িত্ব পাওয়ার সপ্তাহ পার না হওয়ার আগেই অকস্মাৎ বদলীর আদেশ আসায় নানা গুঞ্জন চলছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত