আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন ভিপি নুর

ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন ভিপি নুর

সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তবে কোনো দলের টিকিটে নয়, স্বতন্ত্র প্রার্থী হবেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পাওয়া এই ছাত্রনেতা।

রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুর বলেন, নির্বাচনে অংশগ্রহণে আমাদের সংগঠনে আলোচনা চলছে। আমাদের নেতাকর্মীদের একটা প্রত্যাশা রয়েছে, আমরা সেটি নিয়ে আলোচনা করছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর বলেন, ‘নির্বাচনে অনেক কারচুপির ঘটনা ঘটে; তারপরেও আমরা ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আমাদের রাজনীতির শুভ সূচনা করতে চাই। সব কিছু ঠিক থাকলে নাগরিক অধিকার পরিষদের ব্যানারে নির্বাচন করবো।’

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ঢাকার উত্তরা-বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এ আসনটি সব দলের জন্য গুরুত্বপূর্ণ।

নুর জানান, তিনি উত্তরায় থাকতেন। সে কারণে সেখানকার আওয়ামী লীগ-বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। অনেকেই চাইছেন তিনি যেন এই উপনির্বাচনে অংশ নেন।

কোনো দল তাকে সমর্থন দিতে চাইলে স্বাগত জানাবেন কি-না প্রশ্নে নুর বলেন, কোনো দলের মনোনয়নে কিংবা ব্যানারে নির্বাচন করবো না।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত