আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রথম বিতর্কের আগে বাইডেনের ‘মাদক পরীক্ষা’ চান ট্রাম্প

প্রথম বিতর্কের আগে বাইডেনের ‘মাদক পরীক্ষা’ চান ট্রাম্প

এলএ বাংলা টাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম বিতর্কের আগে তিনি নিজের এবং জো বাইডেনের ‘মাদক পরীক্ষার’ আহ্বান জানাবেন। তবে তার বিপক্ষে লড়াইয়ের ময়দানে নামা ডেমোক্রেটিক প্রার্থীর ব্যাপারে তার সন্দেহের পক্ষে তিনি কোন প্রমাণ দেননি। 


বুধবার ওয়াশিংটন এক্সামিনারকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে বাইডেনের ভাল পারদর্শিতায় তিনি মুগ্ধ হয়েছেন।

গত মার্চে ভার্মন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সের বিপক্ষে সর্বশেষ বিতর্ক চলাকালে সাবেক এ ভাইস প্রেসিডেন্টের সহনশীল আচার-আচরণে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, "আমরা মাদক পরীক্ষার আহ্বান জানাতে যাচ্ছি।"

প্রেসিডেন্ট তার দাবির পক্ষে কোন সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে না পারলেও তিনি বলেন, "আমি আপনাদের সকলকে এটা বলতে পারি যে মাদকের ক্ষেত্রে আমার ধারণা বেশ ভাল।"

ডেমোক্রেটিক দলের আশাবাদী অন্য প্রেসিডেন্ট প্রার্থীর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "অন্য সকল মানুষের সাথে বিভিন্ন বিতর্কে আমি তাকে দেখেছি।"

উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে ট্রাম্প একই ধরনে বক্তব্য এবং যুক্তি তুলে ধরে বলেন, ওই সময়ের তার বিরোধী প্রার্থী হিলারি ক্লিনটন মাদক নেন।

আগামী ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





 এলএ বাংলা টাইম/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত