আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৫ ভারতীয় যুবককে ‌‌তুলে নিয়ে গেছে চীনা বাহিনী

৫ ভারতীয় যুবককে ‌‌তুলে নিয়ে গেছে চীনা বাহিনী

চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির সদস্যরা ভারতের পাঁচ নাগরিককে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং। রাজ্যের আপার সুবর্ণসিরি জেলার নাচো সার্কল এলাকা থেকে শনিবার ভোরে তাদের অপহরণ করা হয়। খবর আনন্দবাজার।

যে ৫ যুবককে অপহরণ করা হয়েছে, তারা হলেন- তনু বাকার, প্রশাত রিংলিং, নগরু দিরি, দোংতু এবিয়া ও তচ সিংকম। অপহৃতদের এক জনের ভাই প্রকাশ রিংলিংও টুইট করে এই অভিযোগ করেছেন। অপহৃতরা সবাই স্থানীয় তাজিন সম্প্রদায়ের।

পরে সেই টুইটই রিটুইট করেন অরুণাচল প্রদেশের পাসিঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিনং এরিং।

তিনি জানান, পাঁচ যুবককে পিপলস লিবারেশন আর্মির সদস্যরা অপহরণ করেছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। গত মার্চে আরও এক যুবককে অপহরণ করা হয়েছিল। তবে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ২১ বছরের ওই যুবক পরে ফিরে আসতে পেরেছিলেন।

অরুণাচল পুলিশের ডিজি আর আর উপাধ্যায় জানিয়েছেন, এ দিন ভোরে নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো অভিযোগ পুলিশ পায়নি। ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশের পুলিশ সূত্রে খবর, যেখান থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে সেই সেরা-৭ এলাকা থেকে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা ১০০ কিলোমিটার দূরে। ওই যুবকরা খুব ভোরে সেরা-৭ এলাকার জঙ্গলে গিয়েছিলেন গাছের গুল্ম সংগ্রহ করতে। তাদের ভোর পাঁচটা নাগাদ অপহরণ করা হয় বলে সন্দেহ করা হচ্ছে।

অপহৃতদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার সন্ধান নেয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে অরুণাচল প্রদেশের পুলিশ।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত