আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সেই মসজিদের পাশে গ্যাসের ২ লাইনে লিকেজ

সেই মসজিদের পাশে গ্যাসের ২ লাইনে লিকেজ

নারায়ণয়গঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজের ঘটনা অনুসন্ধানে নেমেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকেই মসজিদের সিঁড়ি ঘেষা রাস্তার ২টি পয়েন্টে মাটি খুঁড়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার বিকাল পর্যন্ত এই খোড়াঁখুড়িতে মসজিদের উত্তর পাশে ২টি লাইনে লিকেজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ডিজিএম মফিজুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত মসজিদের অভ্যন্তরে কোন গ্যাস লাইন রয়েছে কিনা সেটির কোনো প্রমাণ মেলেনি। তবে মসজিদের ফ্লোরের অভ্যন্তরে কোন গ্যাস লাইন রয়েছে কিনা সে অনুসন্ধান আজ (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠায় তিতাস গ্যাসের ফতুল্লার (আঞ্চলিক বিক্রয় অফিস)-এর ৪ কর্মকর্তা ও ৪কর্মচারীকে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানো নোটিশ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক( এমডি) আলী মোহাম্মদ মামুন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম (ব্যবস্থাপক), প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী (উপব্যবস্থাপক), প্রকৌশলী এস. এম. হাসান শাহরিয়ার (সহকারী প্রকৌশলী) এবং প্রকৌশলী মানিক মিয়া (সহকারী প্রকৌশলী)। এছাড়াও ৪ কর্মচারী হলেন সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মোঃ হানিফ মিয়া, প্রকর্মী মো. ইসমাইল প্রধান।

এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। সোমবার সন্ধ্যা পর্যন্ত ইমরান (৩০) নামের এক যুবকের মৃত্যু নিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া মোট ২৭ জনের মৃত্যু ঘটেছে। মামুন নামের এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে চিকিৎসাধীন ৯জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত