আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নরসিংদীতে স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নরসিংদীতে স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে শিবপুরের কুমড়াদি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ঘাতক বাদল মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- বাদল মিয়ার স্ত্রী নামজা বেগম, বাড়িওয়ালা তাজুল ইসলাম ও প্রতিবেশী মনোয়ারা বেগম। তারা একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে শিবপুর থানার ওসি মোল্লা আজিজুল রহমান জানান, ভোরে বাদল মিয়া ও তার স্ত্রী নামজার মধ্যে ঝগড়া চলছিল। হইচই শব্দ শুনে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা ঘরের ভেতরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নাজমা বেগমের নিথর দেহ পড়ে আছে। এ সময় স্থানীয়রা বাদলকে শান্ত করতে চাইলে সে দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাদলকে আটক করেছে পুলিশ।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত