আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আটকেপড়া প্রবাসীদের সংকট কাটল: ভিসার মেয়াদ বাড়াচ্ছে সৌদি

আটকেপড়া প্রবাসীদের সংকট কাটল: ভিসার মেয়াদ বাড়াচ্ছে সৌদি

করোনাকালে দেশে এসে ফ্লাইট সংকটে আটকেপড়া সৌদি প্রবাসীদের আকামা ও ভিসা সংকট কাটল। সরকারের তৎপরতায় প্রবাসী বাংলাদেশিদের আকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি সরকার।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বুধবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাত্রই আমাদের রাষ্ট্রদূত আমাকে ইতিবাচক ফলাফল জানাতে ফোন করেছিলেন। সৌদি প্রবাসীদের সেখানে যেতে আর কোনো বাধা নেই। সৌদি সরকার তাদের সেখানে যেতে অনুমতি দিয়েছে। যাদের ভিসা আছে তারা সেখানে যেতে পারবে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে।’

‘যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া রবিবার থেকে শুরু হবে’ যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

আর যাদের আকামার মেয়াদ শেষ সেটি বাড়ানোর সময় আরবি সফর মাস পর্যন্ত (আরও ২৪ দিন) ভেলিড (বৈধ) হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, ‘সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবতরণের অনুমতি দিয়েছে, যা বাংলাদেশিদের সুষ্ঠুভাবে সেখানে ফেরাতে সহায়তা করবে।’

বাংলাদেশ সরকারও সমস্ত সৌদি এয়ারলাইনসকে এদেশে অবতরণ এবং বাংলাদেশিদের সৌদি আরবে নেয়ার অনুমতি দিয়েছে।

মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়েন অনেক প্রবাসী। অনেকের ভিসা ও আকামার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিরতে না পারলে অনেকে কাজ হারাবেন। কিন্তু যাওয়ার টিকিট না পেয়ে বিপাকে পড়েন তারা। এর আগে মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।

এদিকে ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীরা টিকিটের জন্য টানা তৃতীয় দিনের মতো বুধবারও বিক্ষোভ করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত