আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিমানের ফ্লাইট এবার সিলেট-লন্ডন রুটে

বিমানের ফ্লাইট এবার সিলেট-লন্ডন রুটে

ছবিঃ এলএ বাংলা টাইমস


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে । এই ফ্লাইট পরিচালিত হবে প্রতি বুধবার । বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন। রোববার (৪ অক্টোবর) সকালে বেলা সোয়া ১১টায় ২৩২ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে বিমানটি ছেড়ে যায়।


এই ফ্লাইটের মাধ্যমে সিলেটবাসী ও যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ সহজ হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের বিমান বহরে বর্তমানে যুক্ত হয়েছে বোয়িং ৭৮৭ (ড্রিম লাইনার), ৭৭৭ ও ৭৩৭ মডেলের সর্বাধুনিক প্রযুক্তির ১২টি উড়োজাহাজ। কানাডা কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) কাছ থেকে স্বল্পপাল্লার তিনটি নতুন ড্যাশ-৮ কিউ ৪০০ কেনা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল চুক্তি হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন,  বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো শহরে যেকোনো সংখ্যক বিমান চলাচল করতে পারবে। ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি। 

 এছাড়া ঢাকা থেকে কানাডার টরেন্টো এবং জাপানের নারিতায় বিমান চলাচলের কাজ করছে সরবার। খুব দ্রুতই এই দুই দেশে সরাসরি বিমান পরিচালনা শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানসহ সংশ্লিষ্টরা।

এলএ/বাংলাটাইমস/এনএইচ



শেয়ার করুন

পাঠকের মতামত