আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশে ২৪ ঘণ্টায় ছয় ধর্ষণের ঘটনা প্রকাশ

দেশে ২৪ ঘণ্টায় ছয় ধর্ষণের ঘটনা প্রকাশ

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সারাদেশে বইছে প্রতিবাদের ঝড়। এর মধ্যে রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত ছয় জেলার ছয়টি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোপালগঞ্জের কোটালীপাড়া, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, সিলেট মহানগর, কুষ্টিয়ার মিরপুর, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন সময় ধর্ষণের ঘটনাগুলো ঘটে। রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত এসব ঘটনা প্রকাশ্যে এসেছে।

প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ থেকে জানা যায়, শনিবার সকালে উপজেলার ধারাবাশাইল গ্রামের মাসুদ হাওলাদার তার বাবার মাছের ঘেরপাড়ে ছাত্রীকে ধর্ষণ করে। এসময় তার বন্ধু ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে। ধর্ষণের কথা কাউকে বললে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।

পরে সোমবার এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর কোটালীপাড়া থানায় একটি অভিযোগ করেছেন। তবে এখনো আসামিদের গ্রেপ্তার করা যায়নি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ‘এ ধর্ষণের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হবে।’

এদিকে লক্ষ্মীপুরের রামগতিতে শনিবার রাতে দরজা ভেঙে আসামিরা ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে এক বিধবা নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই নারীকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ঘরের পেছনে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় গতকাল সোমবার সকালে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রামগতি থানায় পাঁচজনের বিরুদ্ধ মামলা করেছেন। পরে উপজেলার চরপোড়াগাছা গ্রাম থেকে সোহেল ও জামাল নামে দুই আসামিকে গ্রেপ্তার করে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বিধবা নারীকে গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর ওই নারী একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেন। ফলে তিনি বাড়িতে একাই বসবাস করেন। এ সুযোগে আসামিরা তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি এ নিয়ে তাদের সঙ্গে বিধবা নারীর বাগবিতণ্ডা হয়। তখন বিধবাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়া হয়। এখনও তার হাত ও পায়ে ব্যান্ডেজ রয়েছে। এ ঘটনায় আদালতে একটি মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

এদিকে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই এবার ঘরে ঢুকে শনিবার সন্ধ্যায় গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সিলেট নগরের শামীমাবাদ আবাসিক এলাকার চার নম্বর রোডের দুই নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

পরে সোমবার সকালে সিলেটের কোতোয়ালি থানায় গৃহবধূ মামলা করলে ঘটনায় জড়িত দিলাওয়ার হোসেন ও তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ওই গৃহবধূকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বগুড়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি গত জুলাইয়ের হলেও ভুক্তভোগী গৃহবধু রবিবার থানায় অভিযোগ দিলে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন মিয়া উপজেলার বিহার ইউনিয়নের বিহার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ আছে, ট্রাক চালক ছেলে বাড়ি না থাকায় মাঝেমধ্যেই গভীর রাতে ছেলের বউয়ের ঘরে ঢুকে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিতেন। এতে টের পেয়ে পুত্রবধু জেগে উঠলে শ্বশুড় পালিয়ে যেতেন।

জানা যায়, গত ২৬ জুলাই পুত্রবধূ শয়নকক্ষে ঘুমানোর ভান করে থাকেন। গভীর রাতে শ্বশুর পুত্রবধূর শয়নকক্ষে ঢুকে ধর্ষণে লিপ্ত হন। এ সময় পুত্রবধূ কৌশলে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করেন। এরপর পুত্রবধূ তার বাবাকে সঙ্গে নিয়ে রবিবার তার শ্বশুরের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন। রাতেই পুলিশ শ্বশুরকে গ্রেপ্তার করে।

অন্যদিকে কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক আবাসিক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। সোমবার বিকালে মিরপুর থানায় ওই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর বাবা। অভিযোগ আছে, অনেক দিন ধরেই শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতন করে আসছিলেন এই শিক্ষক। গত রবিবার একজন অভিভাবক তার মেয়েকে খাবার দিতে আসলে শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। সোমবার বিষয়টি ওই ছাত্রী তার এক সহপাঠীকে জানায়। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুদ্ধ জনতা মাদ্রাসায় হামলা চালায়।

অন্যদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রবিবার রাতে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় রাতেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত