আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নারীদের হিজাব ও পুরুষদের টাকনুর ওপর পোশাক পরার নির্দেশ দেওয়া সেই পরিচালক ওএসডি

নারীদের হিজাব ও পুরুষদের টাকনুর ওপর পোশাক পরার নির্দেশ দেওয়া সেই পরিচালক ওএসডি

নারীদের হিজাব ও পুরুষদের টাকনুর ওপর পোশাক পরিধান করার নির্দেশ দেওয়া সেই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকেও ওএসডি করা হয়।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে ডা. তানভীর আহমেদ চৌধুরীকে ন্যস্ত করা হয়েছে।

আর নিয়মিত পরিচালক পদায়ন না করা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য উপপরিচালক ডা. কে এম মামুন মোর্শেদকে আপাতত পরিচালকের দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, ২৮ অক্টোবর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সব কর্মকর্তা-কর্মচারীকে মুঠোফোনের শব্দ বন্ধ রাখতে বলেন আবদুর রহিম। এছাড়া ইনস্টিটিউটের পুরুষদের টাকনুর উপরে এবং নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরে পর্দা করার নির্দেশ দেন। এনিয়ে তখন সমালোচনা হলে তিনি দুঃখ প্রকাশ করে ওই নির্দেশ বাতিল করেন।

এদিকে ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

শেয়ার করুন

পাঠকের মতামত