আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকায় বাস পোড়ানোর ঘটনায় ৯ মামলা, আসামি ৪৪৬

ঢাকায় বাস পোড়ানোর ঘটনায় ৯ মামলা, আসামি ৪৪৬

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো এবং পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে ৯টি মামলা হয়েছে।

এর মধ্যে মতিঝিল থানায় দুটি, শাহবাগ থানায় দুটি, পল্টন থানায় দুটি এবং কলাবাগান, ভাটারা ও বংশাল থানায় একটি করে মামলা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে এসব মামলা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাগুলো করা হয়েছে।  মামলার বাদী পুলিশ।

এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। আটক করা হয়েছে ২০ জনকে। আসামিদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এসব মামলায় অজ্ঞাতনামা আসামিও রয়েছেন।

মতিঝিল থানায় করা মামলায় আসামিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন রয়েছেন।

বৃহস্পতিবার ও শুক্রবার মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মতিঝিলে ১ জন, শাহবাগে ৬, পল্টনে ৯, বংশালে ২ জন ও কলাবাগানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৯টি বাস পুড়িয়ে দেয়া হয়। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে ৩টি সরকারি।

স্বাধীনতাবিরোধী অপশক্তি বাসে আগুন দিয়েছে দাবি আওয়ামী লীগের। অন্যদিকে বিএনপির দাবি, পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে বাসে আগুন দেয়া হয়েছে। এতে বিএনপির সংযোগ নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত