আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ড. সবুর খান এইউএপি’র ১ম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

ড. সবুর খান এইউএপি’র ১ম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া এন্ড দি প্যাসিফিক (অটঅচ) -এর প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের লাইসিয়াম অব দি ফিলিপিনস ইউনিভার্সিটি, বাতাংগাসে অনুষ্ঠিত এইউএপি'র ১৪তম সাধারণ সম্মেলনে ১ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। একই সম্মেলনে ড. পিটার পি লরিয়েল,প্রেসিডেন্ট, লাইসিয়াম অব দি ফিলিপিনস ইউনিভার্সিটি এইউএপি'র প্রেসিডেন্ট নির্বাচিত হোন এবং শপথ গ্রহণ করেন। ভারতের জাগরণ লেকসিটি উইনিভার্সিটির চ্যান্সেলর ড. হরিমোহন গুপ্ত দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হোন। উল্লেখ্য, এইউএপি'র গঠনতন্ত্র অনুযায়ী ড. মো. সবুর খান দু’বছর পর ২০২৩-২০২৪ মেয়াদে সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং ১৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সাল পর্যন্ত এইউএপিকে নেতৃত্ব দিবেন।  

১ম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ড. মো. সবুর খান বলেন, এইউএপি হবে পৃথিবীর সবচেয়ে সেরা সংগঠন। এই সংগঠন শুধু এশিয়া অঞ্চলের শিক্ষা উন্নয়নে নয়, বরং সারা পৃথিবীর শিক্ষার উন্নয়নেই অবদান রাখবে। ড. মো. সবুর খান আরও বলেন, কোভিড-১৯ মহামারির কারণে আমরা নিউ নরমাল জীবনে প্রবেশ করতে বাধ্য হয়েছি। এখন গবেষণা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষাদান পদ্ধতি ইত্যাদি সবকিছুতেই পরিবর্তন এসেছে। এই পরিবর্তন মেনে নিয়েই আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে ‘ভার্চুয়াল একচেঞ্চ’ এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন ড. মো. সবুর খান।

এইউএপির ১৪তম সম্মেলনে আরও বক্তব্য রাখেন এইউএপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ড. উয়িচিট ¯্রসিা, এইউএপির বিদায়ী প্রেসিডেন্ট ও তেহরান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নিলি আহমাদাবাদি, মাপুয়া ইউনিভার্সিটি মিনদানাও-এর প্রেসিডেন্ট ও সিইও ড. রেনালদো বি ভেরা, ফিলিপাইনের কমিশন অন হায়ার এডুকেশনের চেয়ারম্যান ড. জে. প্রসপেরো ডি ভেরা, সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. শন চেন, এশিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও ডিন ড. জেকিয়ং ক্যাং, ইউনেস্কো ব্যাংককের সেকশন ফর এডুকেশনাল ইনোভেশন অ্যান্ড স্কিও ডেভলপমেন্টস-এর প্রধান ড. লিবিং ওয়াং প্রমুখ।

ক্যাপশনঃ ফিলিপাইনের লাইসিয়াম অব দি ফিলিপিনস ইউনিভার্সিটির স্বাগতিকতায় অনুষ্ঠিত এইউএপি'র ১৪তম সাধারণ সম্মেলনে বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত