আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টিফিনের টাকা বাঁচিয়ে স্কুল ছাত্রী রোজার মাস্ক বিতরণ

টিফিনের টাকা বাঁচিয়ে স্কুল ছাত্রী রোজার মাস্ক বিতরণ

স্কুল চলাকালীন সময়ে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে তা জমিয়ে রেখেছিলেন বিরামপুরের স্বনামধন্য প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ‘সেনসরি রেসিডেন্সিয়াল স্কুল’ এর নবম শ্রেণীর ছাত্রী সৈয়দা হুমায়রা ইসলাম রোজা। তার ইচ্ছা জমানো টাকা দিয়ে সে সমাজ সেবামূলক কোন কাজ করবে। আর সে ইচ্ছা থেকেই জমানো টাকা দিয়ে মাস্ক কিনে চলমান করোনাকালীন সময়ে জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেছে স্কুল ছাত্রী রোজা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনাজপুরের বিরামপুরে ফেসবুক গ্রুপ ভিত্তিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘বিরামপুর ব্লাড ব্যাংক’ এর আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই ব্লাড ব্যাংক এর সদস্যদের সহযোগীতায় সকাল থেকে ক্যাম্পেইন চলাকালীন সময় পর্যন্ত নিজের হাতে ৫ শত মাস্ক বিতরণ করে গেছে স্কুল ছাত্রী হুমায়রা ইসলাম রোজা।

রোজা জানায়, "সমাজের ভাল কাজে অংশগ্রহণ করতে অনেক ভাল লাগে। পরিবার ও পরিচিত মানুষজনের থেকে উৎসাহ-উদ্দিপনা পাই। আর তাই যে কোন ধরনের সমাজসেবা মূলক ভাল কাজে সর্বদা নিজেকে উৎসর্গ করতে চাই।"


রোজার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিতরণের জন্য তার হাতে আরো দুই’শ মাস্ক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। ভবিষ্যতেও এ ধরনের যেকোন সমাজসেবা মূলক কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত